শিরোনাম
২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে - ব্যারিস্টার খোকন এমপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার:

পার্শ্ববর্তী দেশ ভারতে কী ধরণের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তা আমাদের জানার প্রয়োজন নেই; দল-মত ও ধর্ম নির্বিশেষে ‘দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার’—এই নীতি বুকে ধারণ করে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, "ভারতে সাম্প্রদায়িক মৌলবাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মৌলবাদ কখনো শান্তি আনতে পারে না। আমরা একসময় গর্ববোধ করতাম যে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু বর্তমানে সেখানে মৌলবাদের কারণে অশান্তি তৈরি হয়েছে। আমরা সেই ভুলের পুনরাবৃত্তি এ দেশে হতে দেব না। মৌলবাদ সমাজ, শান্তি ও সাম্যের শত্রু। এই মৌলবাদ যাতে এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে একে প্রতিহত করতে হবে।"


ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।" এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।


হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, "আগে একটি ধারণা ছিল যে আপনারা একটি বিশেষ দলকে ভোট দেন। কিন্তু বিগত নির্বাচনে আপনারা সেই ধারণা ভুল প্রমাণ করেছেন এবং বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছেন।"


এদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল উপজেলার ১২টি পূজা মণ্ডপে দলের শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন। একই দিন তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক সাহাপুর-দশঘরিয়া বাজার রাস্তা মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


পাল্লা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাfgyটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিবg আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আবু ছায়েদ চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া ও আনিস আহমেদ হানিফ।


এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, তারেক আজিজ শিপন, আব্দুর রহমান সুজন এবং জগন্নাথ মন্দিরের সভাপতি উত্তম কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 



আরও খবর




২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর