শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সংরক্ষণে থাকা ইভিএম এখন ইসির ‘গলার কাঁটা’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রাম ইনডোর স্টেডিয়ামে রাখা দুই হাজারের অধিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সরাতে বলছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তবে গোডাউন ভাড়া না পাওয়া ও অর্থ বরাদ্দ না থাকায় ইভিএম স্থানান্তর করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। এ অবস্থায় চট্টগ্রাম অঞ্চলে সংরক্ষিত ইভিএমগুলো এখন ইসির গলার কাঁটার মতো আটকে আছে। 


# কোনোভাবেই বাস্তবায়ন হচ্ছে না ইভিএমের সিদ্ধান্ত

# বারবার অনুরোধেও টনক নড়ছে না ইসি’র

# চট্টগ্রামের ইভিএম সরাতে ইসিকে আবারও অনুরোধ

# আজ কমিশন সভায় চট্টগ্রামের ইভিএম সরাতে সিদ্ধান্ত হবে

# ইভিএমের কারণে সমস্যা হচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষের


এদিকে ইভিএম অন্য জায়গায় সরিয়ে নিতে ইসির কাছে বারবার অনুরোধ করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। তবুও টনক নড়ছে না কর্তৃপক্ষের। 



ইনডোর স্টেডিয়ামের কর্তৃপক্ষ বারবার ইভিএমগুলো সরানোর জন্য বলছে। আমাদের ইভিএমের কারণে তাদের বিভিন্ন খেলাধুলায় সমস্যা হচ্ছে। সে কারণে আমরা কমিশনকে বারবার ইভিএমগুলো এখান থেকে সরাতে অনুরোধ করছি।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী


ইসির গত ৯ মার্চের সমন্বয় সভার কার্যবিবরণী থেকে সংরক্ষিত ইভিএমগুলোর বিষয়ে জানা গেছে। ওই সভায় সভাপতিত্ব করেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সভার কার্যবিবরণী গত ১৯ মার্চ প্রকাশ করে ইসি।  


ওই সভায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী ইসিকে জানান, চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষিত ইভিএমগুলোর গোডাউন ভাড়া না পাওয়ায় এ বিষয়ে একাধিকবার সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে সংরক্ষিত ইভিএমগুলো চট্টগ্রাম অঞ্চল থেকে অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি আবারও অনুরোধ জানান তিনি।


তিনি জানান, নির্বাচনী কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত ইভিএমগুলোর কিউসি করা হয়। কিউসি করার সময় অপারেটর ও শ্রমিকদের জন্য অর্থ ব্যয় করা হয়। কিন্তু এ বিষয়ে ইভিএম প্রকল্প বা রাজস্ব খাত থেকে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা জরুরি।

ইভিএম এর জন্য গোডাইন ভাড়া করেও রাখা যাচ্ছে না। কারণ, গোডাউন ভাড়ার কোনো বরাদ্দ নেই। বৃহস্পতিবারের কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।



এ বিষয়ে সভায় ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান জানান, ইভিএম শ্রমিকদের মজুরি খাতে প্রকল্পে প্রয়োজনীয় অর্থ আছে। এই খাতে মাঠ পর্যায়ের কার্যালয়গুলো থেকে চাহিদা পাওয়া গেলে অর্থ দেওয়া সম্ভব হবে।


চট্টগ্রাম অঞ্চল থেকে ইভিএম সরানোর বিষয়ে প্রকল্প পরিচালকের কাছে জানতে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।


চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘বর্তমানে চট্টগ্রামের ইনডোর স্টেডিয়ামে যে ইভিএমগুলো রাখা আছে, সেগুলো দ্রুততার সঙ্গে সরাতে হবে। কারণ, ইনডোর স্টেডিয়ামের কর্তৃপক্ষ বারবার ইভিএমগুলো সরানোর জন্য বলছে। আমাদের ইভিএমের কারণে তাদের বিভিন্ন খেলাধুলায় সমস্যা হচ্ছে। সে কারণে আমরা কমিশনকে বারবার ইভিএমগুলো এখান থেকে সরাতে অনুরোধ করছি।’


স্টেডিয়ামে কতগুলো ইভিএম আছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখানে ২ হাজার ৭৭৩টি ইভিএম ছিল। এর মধ্যে ৫৫৫টি ইভিএম কুমিল্লায় পাঠানো হয়েছে। বাকি ২১৮৮টি ইভিএম এখনও চট্টগ্রামের ইনডোর স্টেডিয়ামে সংরক্ষিত আছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ এই বিষয়টি জেলা প্রশাসককেও বলেছেন। জেলা প্রশাসক আবার সচিবকে জানিয়েছেন, আমরাও সচিবালয়কে চিঠি দিয়েছি। এছাড়া ইভিএমগুলো রাখতে গোডাউন ভাড়া পাইনি।’  


চট্টগ্রাম অঞ্চল থেকে ইভিএম স্থানান্তরের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  বলেন, ‘বিকল্প জায়গা বের করে ইভিএমগুলো সরানোর ব্যবস্থা করছি। বর্তমানে চট্টগ্রামের ইনডোর স্টেডিয়ামে ইভিএমগুলো রাখা হয়েছে। স্টেডিয়াম থেকে ইভিএমগুলো পাশের অঞ্চলে সরানোর জন্য একটা পরিকল্পনা করেছি।’


তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশন সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং ইভিএম প্রকল্প পরিচালককে এই সমস্যা নিয়ে নির্দেশনা দেওয়া হবে। প্রয়োজন হলে ইভিএমগুলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ)-এ নিয়ে আসবো। 


তিনি আরও বলেন, ইভিএম এর জন্য গোডাইন ভাড়া করেও রাখা যাচ্ছে না। কারণ, গোডাউন ভাড়ার কোনো বরাদ্দ নেই। তবে বৃহস্পতিবারের কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতেই ইভিএম নতুন জায়গায় সংরক্ষণ করা হবে।’


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী