শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শ্রীনগরে সূর্যমুখীর হাসিতে জৌলুস ছড়াচ্ছে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বির্স্তীণ আড়িয়ল বিল এলাকার বাড়ৈখালীতে সূর্যমূখীর ফুলে হাসিতে জৌলুস ছড়াচ্ছে। এ ফুলের হাঁসিতে যেন ফাগুনকে আরো রাঙিয়ে তুলেছে। ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সূর্যমুখীর ক্ষেতটি ঘুরে দেখতে আসছেন স্থানীয়রা। পুর্ব বাড়ৈখালীর মরহুম হায়াত আলীর পুত্র মো. মোরছালিম প্রায় ২ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করে অত্র এলাকায় সাড়া ফেলেছেন। প্রতিদিন বিকালে দৃষ্টিনন্দিন সূর্যমুখী ফুলের ভালোবাসার ডাকে সারা দিয়ে অনেকেই ছুটে আসছেন জমিতে।

মোবাইল ফোনের ক্যামেরায় সূর্যমুখী ফুলের সাথে ছবি-সেলফি তুলে কিছুটা সময় কাটাতে দেখা গেছে দর্শনার্থীদের। এ সময় বাড়ৈখালীর জহিরুল ইসলাম রিন্টু ও হেলালউদ্দিন জানান, মোরছালিমের সূর্যমুখীর জমিটি দেখতে এসেছেন তারা। ফুলের হাসিতে মুগ্ধতা ছড়াচ্ছে। আড়িয়ল বিল এলাকায় এক চিলতে জমিতে সূর্যমুখী ফুলের মিলনমেলায় বিলের সবুজ প্রকৃতিকে আরো অসম্ভব সৌন্দর্য করে তুলেছে। শ্রীধরপুরের মো. সোহেল বলেন, পরিবার পরিজন নিয়ে সূর্যমূখী ফুলেদের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসছেন তিনি। শ্রীনগর সদর এলাকার মো. অমিত খান, আব্দুর রকিব ও বাঘড়া এলাকার মো. মুনীরুল বলেন, লোক মুখে তারা জানতে পেরে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে বাড়ৈখালীতে ছুটে এসেছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বীরতারা, আটপাড়া, গাদিঘাট ও ভাগ্যকুলের পদ্মার চরের কিছু জমিতে সূর্যমূখীর চাষ করা হচ্ছে। ধারনা করা হচ্ছে মাসখানের মধ্যে সূর্যমুখী ফুল থেকে কাঙ্খিত তেলবীজ সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানিয়েছেন, দানাদার সূর্যমুখীর তেলবীজ থেকে ভোজ্যতেল উৎপাদণে স্থানীয়রা উৎসাহিত হচ্ছেন। এ বছর বীজ বপণের পর ঝূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে ও টানা বৃষ্টিতে এ অঞ্চলে সূর্যমূখীর কিছু জমি আক্রান্ত হয়।

গেল বছর প্রায় ৫০ বিঘা জমিতে সূর্যমূখীর চাষাবাদ হয়। এ বছরও পদ্মার চরসহ উপজেলার বিভিন্ন চকে প্রায় ৭০-৮০ বিঘা জমিতে সূর্যমূখীর চাষ করা হচ্ছে। বাড়ৈগাঁও গ্রামের মো. জুনায়েদ, বীরতারার আমির হোসেন, তিনটেকের রনিসহ অন্যান্য উদ্যোক্তা জানান, গেল বছর ঝড়ের কবলে সূর্যমূখীর ক্ষেতিতে তাদের সুবিধা হয়নি। তারা জানান, সূর্যমূখী দেখতে শুধু রুপময় নয়, এর বীজ গুণেও অনন্য। সূর্যমুখীর তেল স্বাস্থ্যের জন্য অসাধারণ, পুষ্টিগুণে ভরা। যে কোন তেলবীজ থেকে সূর্যমুখী ফুলের বীজ শ্রেষ্ঠ। বারি-২, বারি-৩ ও প্যাসিফিক হাইসান-৩৩ জাতের সূর্যমুখীর চাষে অধিক লাভবান হওয়া যায়। প্রতি বিঘা জমিতে ১ কেজি সূর্যমুখীর বীজ লাগে। ৯০ থেকে ১১০ দিনের মধ্যে সূর্যমুখীর ফুল থেকে তেলবীজ সংরক্ষণ করা যায়।

বিঘায় কমপক্ষে ৬-৭ মণ বীজ উৎপাদণ হয়ে থাকে। গেল বছর প্রকার ভেদে প্রতিমণ সূর্যমুখীর তেলবীজের বাজার দর পান ২৮০০-৩২০০ টাকা। সমপরিমান বীজ থেকে প্রায় ১৮ লিটার তেল উৎপাদণের পাশাপাশি ২০-২২ কেজি খৈ-ইল পাওয়া যায়। শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, উচ্চ ফলনশীল সূর্যমুখীর চাষে উৎসাহ বাড়াতে প্রণোদনার আওতায় এ বছর স্থানীয় ৪০ জন  উদ্যোক্তাকে বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়েছে। 



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ