শিরোনাম
গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬

সুনামগঞ্জ-১: ভোটের মাঠে কামরুল–তোফায়েলের লড়াই

প্রকাশিত:শুক্রবার ২৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে উত্তপ্ত ও কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভোটের মাঠে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ প্রতীকে এবং তোফায়েল আহমদ খাঁন দাঁড়িপাল্লা প্রতীকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনটি বানিজ্যিক ও সম্পদসমৃদ্ধ সবচেয়ে বড় আসন,যেখানে রয়েছে হাওর,নদী, বালু-মহাল,শুল্কস্টেশন,পর্যটনশিল্পসহ নানা বানিজ্যিক সম্পদ। এই সম্পদ ও অর্থনৈতিক বৈচিত্র্য ভোটের মাঠকে করেছে আরও উত্তপ্ত, প্রতিটি ভোটের মানে বেড়েছে কয়েকগুণ। কেবল একজন সংসদ সদস্য নয়,এই আসনের ফলাফল পুরো জেলার অর্থনৈতিক ও রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করবে।গত ২১ জানুয়ারি বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয় এই আসনের নির্বাচনী মহারণ।প্রতীক পাওয়ার পরপরই দুই প্রার্থী গ্রাম থেকে শহর,হাটবাজার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—সবখানেই টানা গণসংযোগ, পথসভা,মোটরসাইকেল শোভাযাত্রা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। প্রতিটি পদক্ষেপ এখন ভোটার মন, প্রভাবশালী ভোট ব্যাংক এবং জয়লাভের মূল পরীক্ষা।জানাযায় এই আসনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বিশাল ভোট ব্যাংক,যারা আনুষ্ঠানিকভাবে প্রার্থী না থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত ফলাফলকে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন,এই ভোটব্যাংক যেকোনো মুহূর্তে লড়াইয়ের ছন্দ বদলে দিতে পারে।নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে আয়োজিত মহা-সমাবেশের পর কামরুল সুনামগঞ্জ-১ আসনে সরাসরি মাঠে নেমে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। সমাবেশ শেষে তিনি ইউনিয়নভিত্তিক কর্মসূচি,বাড়ি বাড়ি গণসংযোগ এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাবেন। নেতাকর্মীরা মনে করছেন,এই পদক্ষেপে কামরুলের সমর্থন আরও শক্তিশালী হবে এবং ভোটের লড়াইকে নতুন মাত্রা দেবে।অন্যদিকে তোফায়েল আহমদ খাঁনও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্থানীয় সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে টানা প্রচারণা চালাচ্ছেন। গ্রাম-শহর,বাজার ও হাওরের প্রতিটি এলাকায় ভোটারদের মন জয় করার তৎপরতা দৃশ্যমান।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,এই আসনে মোট ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ জন নিবন্ধিত ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৪,৮৮৯ জন,নারী ভোটার ২,২৭,৭০১ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৫ জন। এছাড়া সংখ্যালঘু ভোটারদের উপস্থিতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ;এখানে প্রায় ৫৪–৫৫ হাজার হিন্দু ভোটার রয়েছেন,যারা যেকোনো প্রার্থীর বিজয় ব্যবধানকে পরিবর্তন করতে সক্ষম।ভোটের দিন যত ঘনিয়ে আসছে, উত্তাপ তত বেড়েই চলেছে। চায়ের দোকান,হাটবাজার,হাওরের মাঠ,নৌঘাট ও সামাজিক আড্ডা—সব জায়গায় প্রশ্ন একটাই:নিষিদ্ধ দলের ভোট কোথায় যাবে,এবং শেষ পর্যন্ত সুনামগঞ্জ-১ কার দখলে যাবে?”সব মিলিয়ে বলা যায়,বৃহৎ ভোটার সংখ্যা, স্থানীয় শিকড়,সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি,নিষিদ্ধ দলের সমর্থন,বানিজ্যিক ও সম্পদসমৃদ্ধি এবং প্রতিটি প্রার্থীর সক্রিয় প্রচারণা মিলিয়ে সুনামগঞ্জ-১ আসনটি পরিণত হয়েছে জেলার সবচেয়ে উত্তপ্ত, জটিল,অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী ময়দানে। প্রতিটি ভোটের প্রভাব কেবল এই আসন নয়,পুরো জেলার রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যকেও স্পর্শ করবে।



আরও খবর




গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেক আসামি পলাতক

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে ভাত গ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ

চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী

চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা


এই সম্পর্কিত আরও খবর

গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা