শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

স্যানিটারি ইন্সপেক্টর এবং তার ছেলে মিলে অর্ধকোটি টাকা আত্মসাৎ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৪ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সকেল হোসেন, স্টাফ রির্পোটার: 

জয়পুরহাটের আক্কেলপুরে মা ও ছেলে মিলে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ছেলে সামিউল নাসিম সোনা (২৯) বিদেশে বসে পণ্য সরবরাহের প্রতিশ্রæতি দিয়ে হাতিয়ে নেন টাকা। অপর দিকে তার মা সামছুন নাহার দেশে থেকে পাওনাদারদের দেন হুমকি। তিনি আক্কেলপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্মরত আছেন।


স্যানিটারি ইন্সপেক্টর সামছুন নাহারের প্রবাসে অবস্থানরত ছেলে সামিউল নাসিম সোনা (২৯) এর বিরুদ্ধে যশোর জেলার শফিকুল ইসলামের ২৪ লক্ষ ৫২ হাজার ৫’শ টাকা এবং ফরিদপুর জেলার রাকিব হোসেনের ২৬ লক্ষ ২৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগীরা টাকা নিতে গেলে উল্টা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন সামছুন নাহার।


খোঁজ নিয়ে, এলাকাবাসী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, স্যানিটারি ইন্সপেক্টরের প্রবাসী ছেলে সামিউল নাসিম সোনার সাথে ভুক্তভোগী শফিকুল ইসলাম ও রাকিব হোসেনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। চীন থেকে পণ্য দেওয়ার আশ^াস দিয়ে পণ্য না দিয়ে টাকা আত্মসাৎ করেন তিনি। অভিযুক্ত সামিউল নাসিম সোনা ফেসবুকে পরিচয় দেয় নাসিম ওভারসেস গ্রæপের মালিক হিসেবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ২০২১-২০২২ অর্থবছরে সামিউল নাসিম সোনার ব্যবসার ধরণ পণ্য সরবরাহকারী দেখিয়ে একক মালিকানায় নাছিম কর্পোরেশন নামীয় একটি ই-ট্রেড লাইসেন্স নেওয়া রয়েছে।


শফিকুল ইসলামের লিখিত অভিযোগে দেখা যায়, এই বছরের ১৬ মে পণ্য ক্রয়ের জন্য অভিযুক্ত  সোনা সিটি ব্যাংকের ঢাকা গুলশান শাখায় নাসিম কর্পোরেশন নামের হিসাব নম্বরে ২৪ লক্ষ ৫২ হাজার ৫ শত টাকা জমা নেন। তারপরেই যোগাযোগের সকল মাধ্যম থেকে ভুক্তভোগী শফিকুলের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেন।


অপর দিকে আরেক ভুক্তভোগী রাকিব হোসেনের থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে দেখা যায়, তার সাথেও ব্যবসায়ীক সম্পর্ক স্থাপন করে কয়েক দফায় টাকা নেন। পরে ভুক্তভোগীর ২৬ লক্ষ ২৪ হাজার টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তার সাথেও সকল যোগযোগ বিচ্ছিন্ন করেন।

এর আগে বিগত ২০২২ সালে অভিযুক্ত সোনার মা স্যানিটারি ইন্সপেক্ট সামছুন নাহারের বিরুদ্ধে উপঢৌকন না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকি দেওয়া সহ নানা অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। অনেক এনজিও থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ না করার গুঞ্জন রয়েছে অভিযুক্ত সোনার বাবা আবু নাছিম মোঃ ফরহাদের বিষয়ে।  তবে উপজেলার সোনামুখী ইউনিয়নের নিজ গ্রাম জাফরপুরে রয়েছে তাদের অভিজাত্যে পরিপূর্ণ দুইতলা বিশিষ্ট একটি বাড়ি।


ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমি আমার পাওনা টাকার বিষয়ে সোনার বাড়িতে গিয়ে কোন প্রকার প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। এরই ধারাবাহিকতায় আজ তার মা আগামী পনের দিনের মধ্যে টাকা পরিশোধ করবেন বলে ১০০ টাকার তিনটি ষ্ট্যাম্পে লিখিত এবং একটি চেক প্রদান করেছেন।


অপর ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, অভিযুক্ত সোনা ব্যবসার কথা বলে এবং কর্য নেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছে। টাকাগুলো নেওয়ার জন্য তার মায়ের কাছে গেলে উল্টা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেয়। টাকার বিষয়ে থানায় লিখিত দেওয়া আছে।


এবিষয়ে অভিযুক্ত সোনার মা স্যানিটারী ইন্সপেক্টর সামছুন নাহার কোন মন্তব্য করবেন না বলে জানান।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, তাদের বিষয়ে আগের ওসি থাকা কালীন থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। সে দেশে না থাকায় তেমন অগ্রগতি করা যায়নি তারপরও বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, তাদের মা-ছেলের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তারা টাকাগুলো ফেরত দিবেন মর্মে প্রতিশ্রুতি দিয়েছে। উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ