
মোঃ এনামুল হক তালা,সাতক্ষীরা সাতক্ষীরার তালা উপজেলায় ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে তালা থানা পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে আটারই প্রাইমারি স্কুল সংলগ্ন সাগরের সেলুন দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবকের নাম বাবু সরদার (২৩)। সে উপজেলার আটারই এলাকার আহমাদ সরদারের পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ওই মোড়ে প্রায়ই মাদকদ্রব্য কেনাবেচা হয়ে থাকে। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান এলাকাবাসীআসামিকে গ্রেফতারের পর তালা থানার এসআই শাহীন উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নিয়মিত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





























