
মোঃ রহমত মন্ডল , তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে ইলেকট্রিক বাইক ইজিগো কোম্পানির মেসার্স ফাহিদ ফাহিম টেডার্সের শুভ উদ্বোধন হয়েছে বুধবার ১১ অক্টোবর তারাগঞ্জ পুরাতন চৌপথী গুলিস্তান মার্কেটে।
উদ্বোধনী অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজি গো ব্রান্ডের চেয়ারম্যান ফয়সাল খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামিলুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক ইজি গো কোম্পানি ।
বাংলাদেশ জামাতে ইসলামী তারাগঞ্জ শাখার আমির এসএম আলমগীর হোসেন , এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম ,আল নাসের হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল নাসের , তারাগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব আশরাফ আলী ও অত্র প্রতিষ্ঠানের প্রোপাইটার হাফিজার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন নীলফামারী জেলার জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হাফিজ ।




























