
মোঃ রহমত মন্ডল,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু ও তারাগঞ্জ প্রেসক্লাব সভাপতি এবং স্থানীয় দৈনিক সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামানিক প্রমূখ।এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তারাগঞ্জের সাধারণ মানুষ যেন উপজেলা পর্যায়েই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান এই সম্প্রসারণের ফলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।





























