শিরোনাম
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভোলা প্রতিনিধি:

বর্তমান সরকারের আমলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের অসহায় মানুষদের নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। তবে সরকারের সেই বিনামূল্যের ভাতা টাকার বিনিময়ে করে দেওয়ার অভিযোগ উঠেছে ভোলার লালমোহন উপজেলার আবুল কাশেম (কুট্টি) নামে এক দফাদারের বিরুদ্ধে। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দফাদারের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মানুষকে ভাতা দেওয়ার কথা বলে তিনি হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। টাকা পেলেই দফাদার আবুল কাশেম (কুট্টি) যেকোনো ধরনের ভাতা করে দেওয়ার দায়িত্ব নেন। এজন্য তিনি দুই কিস্তিতে টাকা নেন। প্রথমে আবেদন করার সময় দুই হাজার থেকে তিন হাজার এবং পরে ভাতা চালু হলে পূণরায় এক হাজার থেকে দুই হাজার টাকা নেন তিনি।

অভিযোগ করে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোরশেদ বলেন, আমি ১২ বছরের একজন মেয়ে রয়েছে। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। শুনেছি স্থানীয় দফাদার আবুল কাশেম (কুট্টি) এসব নামের তালিকা নিয়ে অফিসে জমা দেন। যার জন্য মেয়ের নামে প্রতিবন্ধী ভাতা চালু করতে তার কাছে যাই। তার কাছে যাওয়ার পর তিনি দুই হাজার টাকা দাবি করেন। এছাড়া বলেছেন ভাতা চালু হলে আরো দুই হাজার টাকা তাকে দিতে হবে।

একই এলাকার মো. রুহুল আমিন জানান, আমার মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী। তাই মেয়ের নামে একটি প্রতিবন্ধী ভাতা করতে স্থানীয় দফাদারের কাছে যাই। কারণ আমরা গ্রাম-গঞ্জে থাকি, অফিস তেমন ভালো করে চিনি না। এছাড়া ওই দফাদার আশেপাশের আরো কয়েকজনকে ভাতা করে দিয়েছেন। যার জন্যই মূলত তার কাছে গিয়েছি। যাওয়ার পর ভাতা করে দিতে দফাদার আবুল কাশেম (কুট্টি) দুই হাজার টাকা দাবি করেন। তার দাবি অনুযায়ী ওই টাকা তাকে দিয়েছি। তবে তিনি বলেছেন পরে আবারো দুই হাজার করে টাকা দিতে হবে।

অন্যদিকে দফাদার আবুল কাশেম (কুট্টির) বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেরাগআলী বাড়ির জাহানারা নামে এক নারীর থেকে বিধবা ভাতা করে দেওয়ার কথা বলে তিন বছর আগে তিন হাজার টাকা নেন। অথচ জাহানারার স্বামী জামাল জীবিত। তিন বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত ভাতা পাননি জাহানারা। যার জন্য টাকা ফেরত চাইলে দেই-দিচ্ছি বলে দিন পার করতে থাকেন দফাদার আবুল কাশেম (কুট্টি)। এছাড়াও দফাদার হওয়ার সুবাধে ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রকার ভাতা করে দেওয়ার কথা বলে বেশ কিছু মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন আবুল কাশেম (কুট্টি)।

এসব অভিযোগের বিষয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দফাদার আবুল কাশেম (কুট্টি) বলেন, এতো মানুষের কাছ থেকে টাকা নেইনি। তবে ৭ থেকে ৮জনের থেকে পাঁচশত থেকে এক হাজার টাকা করে নিয়েছি। যা ডাক্তারি সনদ ও অন্যান্য বিষয়ে খরচ করা হয়েছে।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল জানান, আবুল কাশেম (কুট্টি) প্রথমে চৌকিদার ছিলেন। বর্তমানে তিনি দফাদার হয়েছেন। এই পদের অপব্যবহার করে বিভিন্ন লোকজনের কাছে নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। সমাজের রক্ষক হয়ে তার এমন কর্মকা- খুবই ন্যক্কারজনক। দফাদার আবুল কাশেম (কুট্টির) এসব কর্মকা-ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত করা প্রয়োজন।

লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, অফিসের কথা বলে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে এটি ওই ব্যক্তির প্রতারণা। আমাদের দপ্তরের আওতাধীন কোনো ভাতা পেতে টাকা লাগে না। আমরা ভাতাপ্রত্যাশীদের প্রতি যথেষ্ট আন্তরিক।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা অভিযোগ করলে ওই দফাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার