শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘মিথ্যা’ উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য এটা বলা হচ্ছে।’


আজ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।


এর আগে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, ‘নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই একটি বড় দল আচরণবিধি লঙ্ঘন করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সময়সীমার বাইরে গিয়ে রাত ৪টার সময় মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছেন। পার্টির চেয়ারম্যান এরকম করলে এটা উৎসাহ পাবে।’ এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো তৎপরতা নেই, তাদের পক্ষপাতমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


এমন অভিযোগ সঠিক নয় জানিয়ে রুহুল কবির রিজভী দাবি করেন, তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। বরং নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন বলেও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় অংশগ্রহণ করেছেন তারেক রহমান।


রিজভী সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের যে ডিসেন্ট কথাবার্তা, যে চমৎকার বক্তব্য এবং জনগণের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাঁর বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে। তাঁর নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য। এটিকে ম্যালাইন (কুৎসা রটানো) করার জন্য, জনগণের কাছে বিভ্রান্তি তৈরির জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।‘


এসময় তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রসঙ্গে বলেন, ‘কোকো রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তাঁর মা বেগম খালেদা জিয়াকে ওই সময় যে ধরনের নিপীড়ন করা হয়েছে—এটি দেখে সন্তান হিসেবে এবং অসুস্থ সে নিজেকে আর সামলাতে পারেনি। এ ধরনের দুঃখজনক ঘটনা ও ভীতিকর পরিস্থিতিতে আরাফাত রহমান কোকো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চলে যান।’


শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় রিজভীর সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার