
মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বিভিন্ন হাট-বাজার ও রাস্তারর মোড়ে বিক্রি হচ্ছে মৌসুমি তালশাঁস ।এবার তীব্র গরমে চাহিদা বেড়েছে তালশাঁসের।এ উপজেলায় প্রায় শতাধিক মৌসুমি শ্রমিক তালেরশাঁস বিক্রিয় করে জীবিকা নিবাহ করছে।আবার অনেক ক্রেতা পরিবার সদস্যদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন।বর্তমানে প্রতিটি তালশাঁস ১৫ থেকে ২০ টাকা হালিতে বিক্রিয় হচ্ছে।
নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামের তালশাঁস বিক্রেতা রনি আহম্মেদ (২৫) জানান, তালগাছ প্রতি ২শ টাকা দিয়ে তালশাঁস ক্রয় করতে হয়।প্রতিদিন তালশাঁস বিক্রয় করে ১ হাজার থেকে ২ হাজার টাকা আয় হয়।যা দিয়ে আমার সংসার চলে।
তালশাঁস কিনতে আসা আব্দুল খালেক বলেন,তালশাঁস স্বাদে ভালো ও পুষ্টিকর তাই কিনতে এলাম।
পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির উপদেষ্টা মাসুদ রানা বলেন তাল গাছ বজ্রপাত ও ঝড় প্রতিরোধ করে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তাল গাছের অনেক ভূমিকা রয়েছে। তালশাঁসের যেমন পুষ্টগুণ আছে তেমনি পাকা তালের ও রয়েছে তাই কাঁচা অবস্থায় সব তাল শেষ করে দিলে আমাদের সন্তানেরা পাকা তালের রসের স্বাদ থেকে বঞ্চিত হবে। আগের মত আর তালের গাছ দেখা যায় না তাই আমাদের বেশি বেশি তাল গাছ রোপণ করতে হবে।




























