শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

উলিপুরে অর্ধলক্ষ টাকার বিনিময়ে মিটার সংযোগ দিতে এসে জনতার হাতে আটক তিন লাইনম্যান

প্রকাশিত:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় ঘুষের বিনিময়ে দুইটি বিদ্যুৎ মিটার সংযোগ দিতে এসে চিলমারী জোনাল অফিসের তিনজন লাইনম্যানকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আগে থেকেই পোল টু পোল বিদ্যুৎ সংযোগ ছিল। ওই সংযোগের বিপরীতে দুইটি মিটার স্থাপনের উদ্দেশ্যে গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে আসেন জোনাল অফিসের কর্মচারীরা। অভিযোগ রয়েছে, এ কাজে প্রায় অর্ধ লক্ষ টাকার লেনদেনের কথা ছিল। প্রথমে মোট সাতজন লাইনম্যান ঘটনাস্থলে এলেও পরিস্থিতি আঁচ করতে পেরে চারজন পালিয়ে যান। পরে স্থানীয়রা তিনজনকে আটক করেন।

স্থানীয়দের দাবি, দুইটি মিটার সংযোগ দেওয়ার জন্য ৪০ হাজার টাকার সমঝোতা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট গ্রাহকের বক্তব্য অনুযায়ী, জোনাল অফিসে আলোচনা করে ৩০ হাজার টাকার বিনিময়ে দুইটি মিটার সংযোগ দেওয়ার কথা হয় এবং কাজ শেষে কর্মচারীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রাখার কথা ছিল।

এ বিষয়ে সংযোগপ্রত্যাশী মন্টু জানান, জোনাল অফিসে আগেই তার সঙ্গে কথা হয়েছে। সেখানে ৩০ হাজার টাকার বিনিময়ে দুইটি মিটার সংযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

স্থানীয়রা আরও জানান এবং জানা গেছে, ওই রাতে মিটার সংযোগকে কেন্দ্র করে খাবার রান্নার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় এবং কয়েকজন লাইনম্যান খেতে বসেনও। তবে অর্ধেক খাওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সেখান থেকে পালিয়ে যান। মাজেদুল ইসলামের বাড়িতে এই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে, যা তাঁর স্ত্রী নিশ্চিত করেছেন।

এ সময় জোনাল অফিসের কর্মচারী শাকিল, সাব্বির ও ওয়াদুদকে একটি মোটরসাইকেলসহ স্থানীয়রা আটক করেন। পরে তারা স্বীকার করেন যে তারা খাওয়া-দাওয়ার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন। জনতার চাপে তারা মিটার সংযোগ না দিয়ে পোল টু পোল সংযোগ বিচ্ছিন্ন করে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে চিলমারী জোনাল অফিসের এজিএম আলামিন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি এবং সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে তিনি বলেন তারা শামীম নামের এক গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়েছিল।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ঘুষের বিনিময়ে বিদ্যুৎ মিটার সংযোগ দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।


আরও খবর




গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের অনৈতিকভাবে রেশনপণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ

মুরাদনগরে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত কয়েকটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভবিষ্যতে সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেল শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো গং

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার