শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ভোটের আগে বেড়েছে হত্যাকাণ্ড-গুলি, জনমনে আতঙ্ক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ও গুলির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ছিনতাই, আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে। অনেক ক্ষেত্রে গুলির ঘটনা হত্যাকাণ্ডে রূপ নিচ্ছে। এমন সহিংসতায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, ততই ভোটার ও প্রার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারাদেশে অন্তত অর্ধশত গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক ঘটনা নগরবাসীর পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। একই সঙ্গে জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের জীবননাশের ঝুঁকি বাড়ছে।

সর্বশেষ রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা প্রশাসনের ব্যর্থতাকেই সামনে এনে দিয়েছে। দিনেদুপুরে প্রকাশ্য সড়কে জুলাই আন্দোলনের এই পরিচিত মুখের মাথায় গুলি চালানোর ঘটনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


পুলিশ সদর দফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম ১১ মাসে সারাদেশে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৫০৫টি। শুধু ঢাকা মহানগরীতেই মামলা হয়েছে ১৭ হাজার ৫০২টি। এসব মামলার মধ্যে খুনের ঘটনায় হয়েছে ৩ হাজার ৫০৯টি মামলা।


গত চার মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি মাসেই সারাদেশে শতাধিক হত্যাকাণ্ডের মামলা হয়েছে। ঢাকায়ও প্রায় নিয়মিতভাবে গড়ে ২৫ থেকে ৩০টি করে হত্যাকাণ্ড ঘটছে। একইসঙ্গে অস্ত্র সংক্রান্ত মামলার সংখ্যাও উদ্বেগজনক। এই চার মাসে ঢাকায় গড়ে প্রতি মাসে ২৬টি হত্যাকাণ্ড ও ১২টি অস্ত্র মামলা হয়েছে।


পুলিশ সদর দফতরের চার মাসের তথ্যমতে, আগস্ট মাসে সারাদেশে হত্যাকাণ্ডের ঘটনায় ৩২১টি মামলা হয়। আর অস্ত্রের মামলা হয় ১৪৮টি। এই মাসে ঢাকায় ৩২টি হত্যা ও ১৪টি অস্ত্র মামলা হয়।



পরের মাস সেপ্টেম্বরে ২৯৭টি হত্যাকাণ্ড এবং ১৪৫টি অস্ত্রের মামলা হয়। তার মধ্যে ঢাকাতেই ২৫টি হত্যাকাণ্ড ও ১৬টি অস্ত্রের মামলা হয়।


অক্টোবর মাসে সারাদেশে ৩১৯টি হত্যাকাণ্ডের মামলা হয়। এছাড়াও অস্ত্রের মামলা হয় ১৫৬টি। শুধুমাত্র ঢাকাতেই ২২টি হত্যাকাণ্ড এবং ১৬টি অস্ত্রের মামলা হয়েছে।


নভেম্বর মাসে সারাদেশে হত্যার ঘটনায় ২৭৯টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। আর পুরো মাসজুড়ে অস্ত্র মামলা হয়েছে ১৫০টি। তার মধ্যে ঢাকার বিভিন্ন থানায় ১৩টি মামলা হয়েছে।



২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর উদ্যোগে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। তবে মাঝপথে সেই অভিযান ঝিমিয়ে পড়ায় অপরাধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এর প্রভাব হিসেবে গত তিন মাসে দেশজুড়ে সন্ত্রাসী তৎপরতা ও সহিংস অপরাধ বেড়েছে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকেরা।


পুলিশের কর্মকর্তারা বলছেন, তারা মাঠে কাজ করছেন। তবে অনেক সময় অপরাধী ধরতে গেলে মব তৈরি করে গ্রেফতারে বাধা দেওয়া হচ্ছে, যা আইন প্রয়োগকে জটিল করে তুলছে।


গত ১১ ডিসেম্বর পুরান ঢাকার শ্যামবাজারে আবদুর রহমান ভূঁইয়া নামে এক মসলা ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয়।

এর আগে ১৭ নভেম্বর মিরপুরে একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।


রাজধানীর বাইরেও গুলির ঘটনা ঘটছে। গত এক বছরে চট্টগ্রামের রাউজান উপজেলায় সবচেয়ে বেশি গুলির ঘটনা ঘটেছে। শুধু এই উপজেলাতেই গত বছরের আগস্ট থেকে অন্তত ১২টি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।




চট্টগ্রাম ও পাবনার বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে প্রার্থী ও নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনাও ঘটেছে। 


৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগ চালানোর সময় গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হন।


২৭ নভেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের প্রার্থী ও দলের জেলা আমির আবু তালেব মণ্ডলের জনসংযোগ ঘিরে হামলা, গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে এসে রাজীব চৌধুরী (৪৮) নামে এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। তবে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। সেদিন বিকেল পাঁচটার দিকে রাউজানের বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে এ ঘটনা ঘটে।


৭ অক্টোবর রাউজানের খামারবাড়ি থেকে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাটে চলন্ত গাড়িতে গুলি করে হত্যা করা হয় বিএনপির কর্মী মুহাম্মদ আবদুল হাকিমকে।


গত ২৫ অক্টোবর রাউজানে দুর্বৃত্তদের গুলিতে খুন হন মুহাম্মদ আলমগীর আলম নামের যুবদলের এক কর্মী। সেদিন বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজানের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।



গত ৬ জুলাই রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টের হাটে প্রকাশ্যে বাজারের মধ্যে মুহাম্মদ সেলিম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। অটোরিকশায় করে আসা বোরকা পরা অস্ত্রধারীরা তাকে খুন করে।


গত ২২ এপ্রিল দুপুরে রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়ায় সিএনজি ট্যাক্সি স্টেশন এলাকায় ইব্রাহিম নামের যুবদলের এক কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গুলি করে হত্যার ঘটনা প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। গুলির এসব ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার আবারো নতুন অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ নামে এই অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও আগের সময়ের ফ্যাসিস্ট কার্যক্রমে জড়িতদের ধরার পরিকল্পনা রয়েছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে এই অভিযান শুরু করা হবে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হবে বলেও জানান তিনি।




নির্বাচনী প্রচারণায় সহিংসতার প্রেক্ষাপটে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। তবে বৈধ অস্ত্রের ব্যবহারও যে সহিংসতা ঠেকাতে পারবে-এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না বলে মত বিশ্লেষকদের।

অবৈধ অস্ত্র এখনো বড় সমস্যা হয়ে আছে। বিশেষ করে থানা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। এছাড়া সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি নেই। নির্বাচনী প্রচারণাকে ঘিরে যেসব সহিংস ঘটনা ঘটছে, সেগুলোতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা বিলম্বিত হচ্ছে, আবার কোথাও কোথাও কার্যকর পদক্ষেপই নেওয়া হচ্ছে না। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সক্রিয় করার বিষয়টিতেও ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং সামাজিক মাধ্যমে এআই দিয়ে গুজব ছড়ানোর বিষয়টি তো আছেই। আইনশৃঙ্খলা বাহিনীকেই এগুলো এড্রেস করা ও সমাধান করতে হবে।



আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা এবং তফসিল ঘোষণার আগে ও পরে যে গুলির ঘটনা ঘটেছে, তা প্রার্থী ও ভোটার-উভয়ের মধ্যেই আতঙ্ক সৃষ্টি করবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক।


তার মতে, এই ভয় কাটিয়ে একটি সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর কার্যকর সমাধান এখন সবচেয়ে জরুরি।


চ্যালেঞ্জগুলোর বিষয়ে  ড. তৌহিদুল হক বলেন, ‘অবৈধ অস্ত্র এখনো বড় সমস্যা হয়ে আছে। বিশেষ করে থানা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। এছাড়া সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি নেই। নির্বাচনী প্রচারণাকে ঘিরে যেসব সহিংস ঘটনা ঘটছে, সেগুলোতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা বিলম্বিত হচ্ছে, আবার কোথাও কোথাও কার্যকর পদক্ষেপই নেওয়া হচ্ছে না। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সক্রিয় করার বিষয়টিতেও ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং সামাজিক মাধ্যমে এআই দিয়ে গুজব ছড়ানোর বিষয়টি তো আছেই। আইনশৃঙ্খলা বাহিনীকেই এগুলো এড্রেস করা ও সমাধান করতে হবে।’


সমাধানের পথ তুলে ধরে এই অপরাধ বিশেষজ্ঞ বলেন, ‘আসনভিত্তিক সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করা প্রয়োজন। তবে যারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তাদেরও উচিত প্রোগ্রামগুলোার এক বা দুই দিন আগে সে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো। তাহলে প্রশাসন ও গোয়েন্দারা মাঠ পর্যায়ে সেই প্রার্থীর নির্বাচনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না, তারা তা পর্যবেক্ষণ করতে পারবে। এতে সহিংসতা কমবে ও আতঙ্ক কেটে যাবে।’


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী