শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইরানের সাধারণ মানুষের জীবন কাটছে এখন চরম অভাবের মধ্যে। তেহরানের আসাল নামের এক ডিজাইনার আগে পেতেন বিদেশের অনেক কাজ। ইন্টারনেট বন্ধ থাকায় দুই মাস ধরে কোনো নতুন প্রজেক্ট আসছে না তার হাতে। আক্ষেপ করে তিনি জানিয়েছেন, বর্তমান আয় দিয়ে সংসার চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে।


আকাশপথে হাজার হাজার হামলা তছনছ করে দিচ্ছে ইরানের কলকারখানাগুলো। দেশটির প্রায় ২৩ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের আঘাতে। এই কারণে সরাসরি কাজ হারিয়েছেন অন্তত ১০ লাখ মানুষ। পরোক্ষভাবে আরও অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন বলে ধারণা করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।


জাহাজ চলাচল বন্ধ থাকায় আমদানি ব্যবস্থাও পড়েছে মুখ থুবড়ে। অর্থনৈতিক এই ধসের কারণে ৫০ শতাংশ মানুষ এখন আছেন চাকরি হারানোর ঝুঁকিতে। মুদ্রাস্ফীতির হার বর্তমানে ছাড়িয়ে গেছে ৭০ শতাংশের ঘর। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে প্রতিদিন।


ইসরায়েলি বিমান হামলায় এখন প্রায় অচল বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো। কাঁচামালের অভাবে অনেক বড় কোম্পানি ছাঁটাই করে দিচ্ছে শ্রমিকদের। এমনকি দুগ্ধজাত পণ্যের কারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে প্যাকেজিং সরঞ্জামের অভাবে। আকাশপথের ফ্লাইট বন্ধ থাকায় বিমানকর্মীরাও এখন আছেন বেতনহীন অবস্থায়।


বেকারত্ব ভাতার জন্য আবেদনের পাহাড় জমছে সরকারি দপ্তরে। গত দুই মাসে আবেদনকারীর সংখ্যা বেড়েছে আগের চেয়ে প্রায় তিন গুণ। এই অভাবের সবথেকে বড় ধাক্কা লাগছে সাধারণ শ্রমিকদের ওপর। প্রভাব ও আইনি সুরক্ষা না থাকায় তারা পড়েছেন সবথেকে বেশি বিপদে।


দেশটির নামী দামী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোও লোকবল কমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। ইন্টারনেটের ওপর নির্ভরশীল ব্যবসাগুলো এখন চরম দুর্বল অবস্থায় আছে। অনেক ডেটা অ্যানালিস্ট এখন বাঁচার তাগিদে চিন্তা করছেন রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি চালানোর কথা। মাথার ওপর ঋণের বোঝা নিয়ে ভবিষ্যতের চিন্তায় তারা আছেন অস্থির হয়ে।


অনলাইন কাজ বন্ধ হওয়ায় বিপদে পড়েছেন ঘরে কাজ করা নারীরাও। অনলাইনে ভাষা শিখিয়ে যারা আয় করতেন, তারা এখন দেশি অ্যাপে ক্লাস নিতে পারছেন না ঠিকমতো। প্ল্যাটফর্মগুলো বারবার নষ্ট হওয়ায় ছাত্রছাত্রীরাও অংশ নিতে পারছে না ক্লাসে। বেকারদের মধ্যে এক-তৃতীয়াংশই হলেন কর্মজীবী নারী।


রাজস্ব আয় কমে যাওয়ায় সরকারও আছে অনেক চাপে। বড় ধরণের সরকারি সাহায্য ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া হবে অনেক কঠিন। কর মওকুফ আর সহজ শর্তে ঋণের ব্যবস্থা না করলে বেকারের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে সমালোচনার ঝড় বইছে চারদিকে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও সাধারণ কর্মীরা কাজ হারিয়ে দিশেহারা হয়ে আছেন। চেম্বার অফ কমার্স দাবি করছে যে, এই দুঃসময়ে মালিকদের উচিত মমতার সাথে কর্মীদের পাশে দাড়ানো।


এই সংকটের জন্য সরকার দোষ দিচ্ছে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। গরিবদের জন্য ভাউচার সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে প্রশাসন। তবে কেবল কথা দিয়ে যে কাজ হবে না, তা মনে করিয়ে দিচ্ছে স্থানীয় সংবাদপত্রগুলো। যুদ্ধকালীন অর্থনীতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার সময় এখন চলে এসেছে।


কয়েক বছর আগে হওয়া বিক্ষোভের ক্ষত এখনো শুকিয়ে যায়নি ইরানিদের মনে। অভাব আর অনিশ্চয়তা এখন গ্রাস করছে দেশটির প্রতিটি পরিবারকে। সামনের দিনগুলোতে কী ঘটবে, সেই আশঙ্কায় মানুষের দিন কাটছে চরম উদ্বেগের মধ্যে।


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক