শিরোনাম
সোনাইমুড়ীতে আবাবিল সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে লম্বা সেই ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৮ এপ্রিল)। পরদিন বুধবার (৯ এপ্রিল) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে আবারও মুখরিত হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে ক্লাসে প্রবেশের ঘণ্টা।


গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এ ছুটি নির্ধারিত ছিল। শিক্ষাপঞ্জি অনুযায়ী-পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়।



শিক্ষাপঞ্জি মেনে গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস হয়। সেদিন ক্লাস শেষে স্কুল-কলেজ-মাদরাসায় ছুটির ঘণ্টা পড়ে। টাঙিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। সেই হিসাবে সাপ্তাহিক বন্ধসহ ৪০ দিন ছুটির পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।


এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রেণিকক্ষে ধুলো-ময়লা জমেছে। অনেক প্রতিষ্ঠানে সেগুলো আগেভাগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। বাকি দুদিনের মধ্যে ঝেড়ে-মুছে ক্লাসের জন্য প্রস্তুত করা হচ্ছে।



মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র জানায়, বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এদিন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। স্কুল খোলার সময় শিক্ষার্থীরা যে দু-একটা নতুন বই এখনো পায়নি, সেগুলো দেওয়া হবে৷ বই না পাওয়া, দীর্ঘ ছুটিসহ নানা কারণে যে শিখন ঘাটতি হয়েছে, তা পূরণে শিক্ষকদের জোর দিতে হবে।


এদিকে, আগামী ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে এ পরীক্ষার কেন্দ্র পড়বে, তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মাউশি। শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে। তাছাড়া সকালে এসএসসি পরীক্ষা পড়লে বিকেলে সংক্ষিপ্ত পরিসরে হলেও স্কুলে ক্লাস নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন মাউশির মাধ্যমিক শাখার কর্মকর্তারা।



অন্যদিকে, রাজধানীর স্কুলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা প্রায় সব বই পেয়ে গেছে। শুধু অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা দু-তিনটি করে বই পাওয়া বাকি আছে। সেগুলোও স্কুল ছুটির মধ্যে চলে এসেছে। শিক্ষার্থীরা ক্লাসে এলেই বইগুলো বিতরণ করা হবে।



ঢাকার বাইরে জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্য ভিন্নচিত্র। সেখানে অষ্টম-নবমের সঙ্গে ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীদেরও কিছু পাঠ্যবই পেতে বাকি। সেগুলো ছুটি শেষে শিক্ষার্থীরা হাতে পাবে বলে জানিয়েছেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।


আরও খবর




অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

সোনাইমুড়ীতে আবাবিল সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬