শিরোনাম
সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

৫৪ বছরেও অপরিণত জল-আকাশপথের রপ্তানি অবকাঠামো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৫৪ বছরের পরিণত স্বাধীন দেশে এখনো অপরিণত জল কিংবা আকাশপথের রপ্তানি অবকাঠামো। রপ্তানির চাপ মোকাবিলায় নেই শাহজালাল বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা, উল্টো বেড়েছে ব্যয়। তাই, খরচ ও ঝামেলা কমাতে তৈরি পোশাকের ক্রেতারা বেছে নিচ্ছেন ঢাকার বিকল্প পথ। এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান গার্মেন্টস মালিকরা।


সত্তর দশকের শেষের দিকে দেশ থেকে প্রথম রপ্তানি হওয়া ১০ হাজার পিস তৈরি পোশাকের বাজার এখন সাড়ে ৪ হাজার কোটি ডলার ছুঁয়েছে। যা বর্তমানে মোট রপ্তানির প্রায় ৮৪ শতাংশ।


বিশাল এই খাতের জন্য কতটুকু সহায়ক ছিল আমদানি রপ্তানির অবকাঠামো? ৫৪ বছরের পরিণত স্বাধীন দেশে এখনও অপরিণত জল কিংবা আকাশপথের রপ্তানি কার্যক্রম।


অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতায় চট্টগ্রাম বন্দর ব্যবহারে পণ্য জাহাজীকরণের প্রশ্ন বহু পুরোনো। দীর্ঘসময় ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতার পর সাগরপথে কমেছে পণ্য পরিবহন কার্যক্রম। ফলে হঠাৎ চাপ বেড়ে যায় আকাশপথে।


আর জুলাই-আগস্টের গণ-আন্দোলনে রপ্তানি সঙ্কটের পড়ে পোশাক খাত- পরে স্বাভাবিক অবস্থায় ফিরলে আকাশপথে সে চাপ বেড়ে যায় দ্বিগুণ। তবে এ চাপ মোকাবিলায় শাহজালাল বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা না থাকায় হারাতে হয়েছে বিশাল অঙ্কের রাজস্ব।


এ বিমানবন্দরে ২০ বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি এক ইঞ্চি না বাড়লেও রপ্তানি বেড়েছে ৩ গুণ।


যেখানে অবকাঠামোগত সীমাবদ্ধতায় কালক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন ব্যয় বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল।


এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়েছে, তেমনি অন্যপথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা।


এক্ষেত্রে কলকতা, কলম্বো আর সিঙ্গাপুরের নাম থাকলেও শীর্ষে রয়েছে মালদ্বীপ। ঢাকা থেকে কলকাতা হয়ে বিমানপথে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় ৬ থেকে সাড়ে ৬ ডলার পর্যন্ত।


তবে মালদ্বীপের বিমানবন্দর ব্যবহারে কেজিতে খরচ পড়ে সর্বোচ্চ ৪ ডলার পর্যন্ত। যেখানে সাশ্রয় প্রায় ২ ডলার। তবে এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান গার্মেন্টস মালিকরা।


রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘বায়ার কিন্তু এতে খুশি না। বাংলাদেশ থেকে এয়ার করতে পারলে তার জন্য সহজ হতো। বাধ্য হয়ে তাদেরকে ভিন্ন বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। বায়াররা চাই আমাদের সক্ষমতা বৃদ্ধি হোক।’


বিকেএমইএ সভাপতি মোহাম্মত হাতেম বলেন, ‘বায়াররা চাই বাংলাদেশ থেকে এয়ার চার্জটা কম হোক। বায়ারের উপর একটা চাপ যাচ্ছেই। অনেক সময় বায়াররা অর্ডার সরিয়ে নেয়ার জন্য পাঁয়তারা করে।’


ক্রেতাদের মাঝে এমন নেতিবাচক ধারণার মধ্যে পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা যেন আগুনে ঘি ঢেলেছে। প্রভাব পড়েছে পোশাক উৎপাদনে। হারাতে হয়েছে ক্রয়াদেশ।


রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘অবশ্যই অর্ডার অন্য জায়গায় শিফট হয়েছে। পরিস্থিতি যখন ঠিক হবে তখন অর্ডারগুলো ব্যাক করবে।’


ক্রয়াদেশ হারানোর বিষয়টি সাময়িক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আকাশপথে রপ্তানি কার্যক্রম বাড়াতে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কাস্টমস সমস্যা সমাধানের তাগিদ তাদের।


অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘যদি আমাদের ব্যবস্থাপনা ভালো হতো। বিমানবন্দরের সক্ষমতা থাকতো। আমাদের বিমানবন্দর ব্যবহার করে এয়ার সার্ভিস দেয়া যেত তাহলে বাণিজ্যের দিক থেকে এগিয়ে যেত।’


তৈরি পোশাক খাতের নানা অস্থিরতার মধ্যে নভেম্বর পর্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে পোশাক রপ্তানি। গেল ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এসময় প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। 


আরও খবর




গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬