শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

৭০০ বন্দী এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে কারাবন্দীরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। অনেকে ফিরে আসলেও এখন পর্যন্ত ৭০০ জন পলাতক রয়েছে। 


বুধবার (০৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকায় কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহের হোসেন।


কারা মহাপরিদর্শক বলেন, আপনারা জানেন, গত ৫ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে ২২০০ কারাবন্দী বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। এই মুহূর্তে পুনরায় গ্রেফতার হয়েছে ১৫০০ এর মতো। সাত শতাধিক বন্দী যারা এখনো পলাতক রয়েছে। আমাদের তথ্যমতে, এখন পর্যন্ত ১১ জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছে ও জঙ্গি ১৭৪ জন। জঙ্গিসহ বিভিন্ন অপরাধী যারা অতি ঝুঁকিপূর্ণ এমন ৭০ জন এখনো পলাতক। যারা জামিন পেয়েছে তাদের আমি জঙ্গি বলছি না, তারা জঙ্গি হিসেবে গ্রেফতার হয়ে সেই মামলায় আমাদের কাছে এসেছিলেন। আদালত তাদের জামিন দিয়েছে।


তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এর পর বিভিন্ন কারাগারে যে সকল ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা তদন্ত হচ্ছে। এখানে আমাদের দুটো বিষয় মনে হয়েছে তার মধ্যে একটি অবকাঠামোগত দুর্বলতা ছিল। ওই সময়টুকুতে আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে ঘটনাগুলো ঘটেছে। আরেকটা বিষয় উঠে এসেছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল। আমরা সব বিষয়গুলোকে চিহ্নিত করেছি। যেগুলো আমাদের আওতাধীন আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। যেগুলো আমরা দুর্বলতা পেয়েছি সেগুলো প্রস্তাব আকারে সরকারের কাছে পাঠাবো।


সৈয়দ মুহাম্মদ মোতাহের হোসেন জানান, গত ৫ আগস্ট পর এখন পর্যন্ত চারজন জেল সুপার বাধ্যতামূলক অবসরে গেছেন। এছাড়াও বেশ কিছু অভিযোগের তদন্ত চলমান রয়েছে। সংশ্লিষ্ট অভিযোগ তদন্তের ভিত্তিতে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


সম্প্রতি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান এর ওপরে বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হামলার শিকারের ঘটনায় তার কাছে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করেন নিরাপত্তার ঘাটতি ছিল। তবে তার দাবি, কারাগার থেকে যখন কোনো আসামিকে বাহিরে নেওয়া হয় তারপরও দায়িত্বে থাকে পুলিশ।



তিনি বলেন, বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরা থাকায় মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। বিধি মোতাবেক শ্রেণিপ্রাপ্ত বন্দী খাট চেয়ার টেবিল পত্রিকার পাশাপাশি কিছু অতিরিক্ত খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। যা দিয়ে বিলাসী জীবন যাপন কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে কোনো বন্দীকে কারাগারের বাহিরে পাঠানোর সময় প্রধান ফটক পর্যন্তই কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও দায়িত্ব থাকে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বিধি মোতাবেক নিরাপত্তাসহ হাতকড়া বা ডান্ডা বেড়ি পরানো, প্রিজন ভ্যান ও মাইক্রোবাসে নেয়া ইত্যাদি পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে কারা অধিদপ্তরের আওতা বহির্ভূত এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারা অধিদপ্তরকে দায়ী করা যথার্থ হবে না বলেই আমরা মনে করি। 


তিনি আরও বলেন, যখন কারা হাসপাতাল বাস্তবায়িত হবে তখন সরকারি হাসপাতালগুলোতে কারাবন্দীদের পাঠানোর আর কোনো প্রয়োজন হবে না। 


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের