শিরোনাম
কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু গঙ্গাচড়ায় সাবেক খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা আমতলীতে ধানের বীজে প্রতারনা"পাঁচ মাসেও ফলন আসেনি,নিঃস্ব দুই শতাধিক পরিবার জনগণের পাশে থেকে কাজ করতে চান -তানবীর উদ্দিন আরিফ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ,স্বামী গ্রেপ্তার পত্নীতলায় ডিভাইডারের গাছ পরিচর্যায় ৩ যুবক শেরপুরে ২৫ হাজার গাছ কেটে উজাড় সামাজিক বন: কর্মকর্তারা জানেন না!
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগের পরও থামেনি নিষিদ্ধ জাল,থলেরবন্দে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কোথায়?

প্রকাশিত:শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ  মিঠাপানির মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার জলমহালগুলোতে পোনা অবমুক্ত, অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপনসহ নানা উদ্যোগ নিয়েছে। মাছের প্রজনন ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এসব উদ্যোগের লক্ষ্য যেখানে জলজ সম্পদ সমৃদ্ধ করা,সেখানে নিষিদ্ধ চায়না দুয়ারি বা রিং জালের ফাঁদে সেই মাছই নিঃশেষ হওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার থলেরবন্দ জলমহালে।দেড় লাখ টাকা ব্যয়ে অবমুক্ত করা পোনাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ নিষিদ্ধ জালে ধরা পড়ছে বলে অভিযোগ করেছেন জলমহালের ইজারাদাররা। সবচেয়ে উদ্বেগের বিষয়,নিষিদ্ধ জাল বন্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং এ নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পরও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার বন্ধ হয়নি বলে দাবি অভিযোগকারীর।ফলে প্রশ্ন উঠেছে, অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও নিষিদ্ধ জাল বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ কোথায়?গত ১ সেপ্টেম্বর ২০২৬ শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার কাছে লিখিত অভিযোগ দেন থলেরবন্দ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম আমিন। অভিযোগে তিনি উল্লেখ করেন,সমিতি জলমহালটি ইজারা নিয়ে নির্ধারিত শর্ত মেনে মাছের উৎপাদন ও সংরক্ষণে কাজ করে আসছে।এরই অংশ হিসেবে জলমহালে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।জলমহালটিতে রয়েছে একটি অভয়াশ্রম ও একটি বিল নার্সারি। এসবের উদ্দেশ্য হলো মাছের নিরাপদ প্রজনন,বংশবিস্তার ও উৎপাদন বাড়ানো। কিন্তু অভিযোগ উঠেছে, জলমহালের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি বা রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এসব জালে পোনা মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পর্যন্ত আটকা পড়ছে বলে অভিযোগ রয়েছে।অভিযোগকারীর দাবি,নিষিদ্ধ রিং জালের এমন ব্যবহার অব্যাহত থাকলে একদিকে যেমন সদ্য অবমুক্ত করা পোনা নষ্ট হবে,অন্যদিকে অভয়াশ্রম ও বিল নার্সারিতে মাছের প্রজনন ও সংরক্ষণের উদ্যোগও বাধাগ্রস্ত হবে। এতে জলমহালে মাছের উৎপাদন বাড়ানোর পুরো প্রচেষ্টাই প্রশ্নের মুখে পড়তে পারে।এ নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পরও থলেরবন্দ জলমহালে রিং জাল দিয়ে মাছ শিকার চলমান রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।ফলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ এবং প্রশাসনের কাছে লিখিতভাবে জানানোর পরও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না,তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগকারীর ভাষ্য,প্রশাসনের কাছে লিখিতভাবে বিষয়টি জানানোর পরও যদি একইভাবে নিষিদ্ধ জাল ব্যবহার অব্যাহত থাকে, তাহলে মৎস্যসম্পদ সংরক্ষণে নেওয়া উদ্যোগের বাস্তব সুফল পাওয়া কঠিন।দ্রুত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল অপসারণ এবং এর ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।থলেরবন্দ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম আমিন বলেন, জলমহালে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে সমিতির পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয়ে পোনা অবমুক্ত করা হয়েছে।অভয়াশ্রম ও বিল নার্সারিও রয়েছে।কিন্তু নিষিদ্ধ রিং জালে পোনা ও দেশীয় মাছ ধরা হলে এসব উদ্যোগের কোনো সুফল থাকবে না।দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে নিষিদ্ধ জাল বন্ধ করে জলমহালের মাছের সম্পদ রক্ষার দাবি জানান তিনি।



আরও খবর




অভিযোগের পরও থামেনি নিষিদ্ধ জাল,থলেরবন্দে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কোথায়?

সড়ক দখল করে দোকানপাট ও অবৈধ স্ট্যান্ড, ভুইয়াগাঁতীতে বাড়ছে যানজট

গাজীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

তাহিরপুরে বাবার বিষপানে নিথর ৩ সন্তান, মুমূর্ষু বাবা হাসপাতালে

হালুয়াঘাটে ইউপি নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত প্রার্থী আবুল বাশার

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে নারিল্যা খাজাবাবা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গঙ্গাচড়ায় সাবেক খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোদায় ৬ কোটি টাকার সেতু ও সংযোগ সড়ক খুলে দেয়ার দুই মাসেই ধস, এলাকাবাসীর ক্ষোভ

নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

সড়ক দখল করে দোকানপাট ও অবৈধ স্ট্যান্ড, ভুইয়াগাঁতীতে বাড়ছে যানজট

গাজীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

তাহিরপুরে বাবার বিষপানে নিথর ৩ সন্তান, মুমূর্ষু বাবা হাসপাতালে

হালুয়াঘাটে ইউপি নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত প্রার্থী আবুল বাশার

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে নারিল্যা খাজাবাবা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গঙ্গাচড়ায় সাবেক খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত