শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
বিচারক সংকটে মামলা জট

আদালতে হাজিরা দিয়েই জীবন পার বাদী-বিবাদীর

আদালত প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৩ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৩ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রংপুরে বিচারক সংকটে বাড়ছে আদালতে মামলা জট। দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিভিন্ন মামলার বিচারকাজ। বছরের পর বছর আদালতে ঘুরেও নিষ্পত্তি হচ্ছে না এসব মামলা। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ও সময় দু’ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাদী-বিবাদীরা।


আদালত সংশ্লিষ্টরা বলছেন, যে হারে মামলা দায়ের হচ্ছে সে হারে মামলা নিষ্পত্তি হচ্ছে না। বিশেষ করে ৫ আগস্টের পর মামলার দায়েরের সংখ্যাও বাড়ছে। বিচারক সংকটের পাশাপাশি রয়েছে কর্মকর্তা-কর্মচারীদেরও চরম সংকট।



আদালত সূত্র জানায়, রংপুরে ছয়টি আদালতের মধ্যে গত ৩০ মার্চ পর্যন্ত পাঁচটি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৬৫ হাজার। এরমধ্যে জেলা ও দায়রা জজ আদালতের অধীনে সব ধরনের (অপরাধ) ক্রিমিনাল মামলা বিচারাধীন রয়েছে ১৩,০১৭টি এবং (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালসহ) সিভিলে (সাধারণ) মামলা রয়েছে ৩৩,৩২৩টি। এছাড়া স্পেশাল জজ আদালতে ৫৩০টি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ১০,০৪৭টি ও মহানগর দায়রা জজ আদালতের আওতামুক্ত চারটি কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ১৯০০। বছরের পর বছর বিচার না হওয়ায় মামলার জট সৃষ্টি হয়েছে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেও। বর্তমানে তিনটি ট্রাইব্যুনালে ছয় হাজার ৪৩৮টি মামলা রয়েছে, যার মধ্যে এক হাজার ৫৪২টি ধর্ষণের।



আদালত সূত্রে জানা গেছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীন ছয়টি আদালতে রাজস্ব খাতে পদের সংখ্যা ৩১টি থাকলেও খালি রয়েছে ১৮টি পদ। বিচারক পদ ৫টি থাকলেও রয়েছেন ৩ জন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে কোর্ট ১০টি। বিচারকের পদ ৪টি। এতে বিচারক ৪ জন থাকলেও কর্মকর্তা-কর্মচারীর ২৩টি পদের মধ্যে সবগুলোই শূন্য। অন্য কোর্ট থেকে প্রেষণে এসে কাজ করছেন তারা। জেলা ও দায়রা জজ আদালতেও রয়েছে জনবল সংকট।



রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের রেজাউল ইসলাম। জমিজমা সংক্রান্ত একটি মামলার আসামি তিনি। ১০ বছর ধরে চলছে মামলা। বাদীর টাইম পিটিশন, সাক্ষী না আসা, বিচারক না থাকাসহ নানা কারণে প্রতিনিয়ত তারিখ পরিবর্তন হয়। দশ বছর ধরে আদালতে হাজির হতে হতে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি অপচয় হচ্ছে সময়।



রেজাউল ইসলাম বলেন, আমি কৃষক মানুষ। মামলায় হাজিরা দিতে এলে ওইদিন অন্য কোনো কাজ করা যায় না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। মামলার রায় যেটাই হোক, দ্রুত নিষ্পত্তি হলে বাঁচি।


রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর হাসারপাড়া গ্রামের বয়েত উল্লাহর ছেলে আব্দুল মান্নান। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে মামলা দায়ের করেন। প্রায় দশ বছর ধরে চলছে মামলা।


আব্দুল মান্নান বলেন, এই দশ বছরে ৪-৫ লাখ টাকা ব্যয় হয়েছে তার। কিন্তু এখন পর্যন্ত মামলার কোনো ফলাফল পাচ্ছেন না।



২০১৬ সালে রংপুর নগরীতে ধর্ষণের শিকার হন দুই শিক্ষার্থী। এ ঘটনায় মামলা দায়ের হয়। কিন্তু ন্যায় বিচারের আশায় একে একে ৯ বছর পেরিয়ে গেলেও এখনো মামলাটি নিষ্পত্তি হয়নি। আইনি জটিলতার কারণে ঝুলে থাকা মামলা নিয়ে লড়তে গিয়ে প্রতিবছর তাতে খরচ বাড়ছে, অপচয় হচ্ছে সময়।


বিচার শেষে মামলা নিষ্পত্তি হলেও লাগছে সময়। চাঞ্চল্যকর কিছু মামলার ক্ষেত্রে সময় কম লাগলেও অধিকাংশ মামলা চলছে বছরের পর বছর। পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের বাক প্রতিবন্ধী ২০০৮ সালের ১ ডিসেম্বর ধর্ষণের শিকার হন। এ ঘটনায় প্রতিবন্ধী ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। পরে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এরপর ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর অভিযুক্ত আবুল কালামকে আসামি করে আদালতে মামলা করেন ওই নারীর বাবা।


আদালতের নির্দেশে ওই বছরের ২৫ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পীরগাছা থানা পুলিশ। এরপর ধর্ষণে জন্ম নেওয়া শিশুর এবং অভিযুক্তের ডিএনএ পরীক্ষা ও ১১ বছরে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আবুল কালামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক।


এটি শুধু ওই দুই শিক্ষার্থী ও বাক প্রতিবন্ধী নারীর ক্ষেত্রে নয়, এমন অসংখ্য মামলার জট আর জটিলতায় ঝুলছেন হাজারো ভুক্তভোগী। বছরের পর বছর ধরে তারা শুধু ন্যায়বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছেন।


ধর্ষণের শিকার একটি বেসরকারি হাসপাতালের সেবিকা আক্ষেপ করে বলেন, ২০১০ সালে মামলা করেছি। মামলা হওয়ার পর থেকে আজ ১৫ বছর ধরে আদালতে যাওয়া-আসা করছি। কিন্তু আমি সঠিক বিচার পাচ্ছি না। দিনের পর দিন আমার আইনজীবীকে শুধু টাকা দিচ্ছি আর নতুন নতুন তারিখ শুনে ফিরে যাচ্ছি। মামলা নিষ্পত্তি হওয়ার কোনো আভাস নেই। শুধু পদে পদে হয়রানি আর খরচ বাড়ছে।



চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এমনিতেই আগের মামলার জট আছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মামলার সংখ্যাও বাড়ছে। ব্যক্তিগত রেষারেষি থেকে রাজনৈতিক এসব মামলার কারণে বিচারকাজ বিলম্বিত হবে এটাই স্বাভাবিক। তার ওপর জনবল সংকটতো রয়েছেই।


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ড. রোকনুজ্জামান রোকন  বলেন, আইনি ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, এটা বাড়াতে হবে। সেইসঙ্গে মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত রায় প্রদানের ব্যবস্থা করতে হবে।


সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, মামলা বিলম্বিত হলে সুযোগ পায় আসামিরা। এ কারণে মামলাগুলো গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করা উচিত।



২০২৪ সালের ০৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পরিসংখ্যান তুলে ধরে অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন  বলেন, দেশে ৯৪ হাজার ৪৪৪ জন নাগরিকের বিপরীতে বিচারক মাত্র এক জন। অপরদিকে যুক্তরাজ্যে ৩ হাজার ১৮৬ জন, যুক্তরাষ্ট্রে ১০ হাজার জন, অস্ট্রেলিয়ায় ২৪ হাজার ৩০০ জন, ভারতে ৪৭ হাজার ৬১৯ জন এবং পাকিস্তানে ৫০ হাজার জনের বিপরীতে বিচারকের সংখ্যা এক জন করে। এই পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে, দেশে মামলাজটের অন্যতম প্রধান কারণ বিচারকের নগণ্য সংখ্যা। ফলে মামলা জট কমাতে হলে ১০ হাজার বিচারক নিয়োগ এবং প্রয়োজনীয় অবকাঠামা নির্মাণসহ অন্যান্য ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া উচিত। সর্বোপরি এ বিষয় নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং গুরুত্ব দিয়ে এই বিষয়টার দিকে নজর দেওয়া প্রয়োজন।



রংপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন  বলেন, আদালতে বিচারক সংকট যেমন আছে তেমনি স্টাফদের সংকটও আছে। যেমন সদর কোর্টে চারজন বিচারক থাকার কথা কিন্তু সেখানে একজন বিচারকও নেই। এক কোর্টের বিচারক যখন অন্য কোর্টের বিচারকাজ পরিচালনা করেন তখন সময় তো লাগবেই।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা, ছেলে কারাগারে

আবেদনে চেয়েছিলেন নিরাপত্তা, পরদিনই মধ্যরাতে পুলিশি হেফাজতে গোদাগাড়ীর ব্যবসায়ী

চাঁদপুরে স্বর্ণের দোকান থেকে কারিগরের লাশ উদ্ধার

মৌলভীবাজারে জুন মাসের ‘বেস্ট সাব-ইন্সপেক্টর’ হলেন এসআই ওবায়দুল্লাহ

চাঁদপুরে গভীর রাতে ডাকাতি, গৃহবধূ নিহত

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে টপ সয়েল নিধনে বাধা দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’র বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরলো, রায়ের পর অ্যাটর্নি জেনারেল

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী