শিরোনাম
পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

আইন-শৃঙ্খলায় রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচ হলেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক। বরং দেশজুড়েই আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধ। আর রাজধানী ও নগর এলাকাগুলোয় সন্ধ্যার পর অত্যন্ত ভীতি নিয়ে নগরবাসীকে চলাচল করতে হচ্ছে। আসামি ধরতে গিয়ে অনেক জায়গায় পুলিশও আক্রমণের শিকার হচ্ছে। অথচ চলতি অর্থবছরের জুলাই-নভেম্বরে সরকার জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মোট ৮ হাজার ৭২২ কোটি টাকা খরচ করেছে সরকার। তাতে প্রতি মাসে গড়ে ১ হাজার ৭৪৪ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি না ঘটে বরং আরো বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সরকার জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মোট ৮ হাজার ৭২২ কোটি টাকা খরচ করেছে। তাতে প্রতি মাসে গড়ে ১ হাজার ৭৪৪ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সাত মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ওই বিপুল পরিমাণ খরচের বিন্দুমাত্র প্রভাব পড়েনি। বিগত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সরকারের মোট ব্যয় ৮ হাজার ৭১২ কোটি টাকা হলেও চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ওই ব্যয় ১০ কোটি টাকা বেড়েছে। প্রতি মাসে গড়ে ১ হাজার ৭৪৪ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরে ওই খাতে সব মিলিয়ে ২৫ হাজার ৮৮৭ কোটি টাকা ব্যয় হয়েছে। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর পেছনে ওই অর্থ ব্যয় করা হয়েছে।


সূত্র জানায়, বিগত ২০২৩-২৪ অর্থবছরটি নির্বাচনী বছর ছিলো। সেজন্য ওই বছরে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা খাতে বিপুল অংকের বরাদ্দ এবং খরচ করা হয়। আর চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তায় খরচ বাড়লেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। যদিও নির্বাচনী বছরে পুলিশের নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করতে হয়। কিন্তু গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর কার্যত তিনদিন দেশের কোথাও পুলিশের কোনো কার্যক্রম ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ কর্মস্থলে ফিরে এলেও অর্থবছরের প্রথম পাঁচ মাসে টহল কার্যক্রম বা চেকপোস্ট কার্যক্রম সেভাবে দেখা যায়নি। আর গত কয়েক মাসে জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ব্যয় বাড়লেও পরিস্থিতির অবনতি ঠেকানো যায়নি।


সূত্র আরো জানায়, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ ব্যাপক জনরোষের শিকার হয়। পুলিশের ৪৬০টি থানা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।  তবে বিগত ছয় মাসেরও বেশি পেরিয়ে গেলেও এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মতো এলাকাগুলোয় খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধের ঘটনা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এখনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে খুন, অপহরণ, চুরি, ছিনতাই ও পুলিশের ওপর মোট ৫ হাজার ৮৬২টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩২৯টি অপহরণ ও ১ হাজার ৫৪৫টি খুনের ঘটনা ঘটেছে। তার সঙ্গে ৬২৩টি ছিনতাই ও ৩ হাজার ১৫৩টি চুরির ঘটনা ঘটেছে। আর দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৯২টি হামলার ঘটনা ঘটেছে ।


এদিকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি অর্থনীতিতেও চাপ তৈরি করছে। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বাড়ছে। বিশেষ করে পণ্য পরিবহন খাতে এ চাঁদাবাজি মাত্রাতিরিক্ত। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে এক বিবৃতিতে বলা হয়, সমপ্রতি ঢাকার কারওয়ান বাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ অন্যান্য স্থানে পুলিশ বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল, সমাজবিরোধী ও আইন অমান্যকারী ব্যক্তির সঙ্গে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক ঘটনা ঘটেছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। এতে পুলিশ বাহিনী মর্মাহত, চরম উদ্বিগ্ন ও আশাহত। কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি অযাচিতভাবে পুলিশের কাজে বাধা দেয়ার অপপ্রয়াস চালাচ্ছে। তাতে জনমনে অশান্তি, হতাশা সৃষ্টি ও জনশৃঙ্খলা ভঙ্গের মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনী জনগণ ও সরকারের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম মনোবল নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে।


অন্যদিকে সার্বিক বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়েত্ব পালন করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন। রাজধানীসহ সারা দেশেই বাড়ানো হয়েছে টহল ও তল্লাশিচৌকির কার্যক্রম। পুলিশ বাহিনী ভবিষ্যতেও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জন-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।


আরও খবর




পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬