শিরোনাম
বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

আমতলীর বিএডিসি’র জরাজীর্ণ ভবনের মালামাল চুরি,ট্রাকসহ মালামাল জব্দ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি

অর্ধশত বছরের পুরাতন পরিত্যাক্ত জরাজীর্ণ আমতলী বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) দ্বিতল ভবনের মালামাল চুরির অপরাধে জুয়েল মৃধা নামের একজনকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাকে এ দন্ড দেন। 

জানাগেছে, আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে ১৯৭৫ সালে বিএডিসি কর্তৃপক্ষ মেশিনারিক যন্ত্রাংশ ও যন্ত্রপাতি মজুদ রাখতে দুইটি দ্বিতল পাকা ভবন নির্মাণ করে। ওই ভবন দুটি ১৫ বছর আগেই উপজেলা প্রশাসন পরিত্যাক্ত ঘোষনা করেছেন। কিন্তু ভবন দুটি জরাজীর্ণ অবস্থায় পরে থাকলেও অপসারণ করা হয়নি। বৃহস্পতিবার ভোররাতে ওই ভবনের মালামাল জুয়েল মৃধার নেতৃত্বে মোঃ বশির হোসেন, সজিব হাওলাদার ও বেল্লাল ভেঙ্গে চুরি করে একটি ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটকের নির্দেশ দেন। কোর্ড পুলিশ তাদের আটক করে আদালতের হেফাজতের রাখেন এবং মালামাল আদালতের জিম্মায় রাখা হয়। পরে বিএডিসির সহকারী প্রকৌশলী (সেচ) মোঃ ইয়াকুব আলী তাদের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের মধ্যে জুয়েল মৃধাকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে বরগুনা জেল হাজতে পাঠিয়েছেন।  

আমতলী উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম বলেন, বিএডিসির ভবন সরকারী সম্পত্তি। সরকারী সম্পত্তি পরিত্যাক্ত ও জরাজীর্ণ হলেও কারো নেয়ার অধিকার নেই। এ বিষয়ে আদালতে অভিযোগ দেয়া হয়েছে। 

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর বলেন, বিএডিসি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত জুয়েল মৃধাকে আদালতের বিচারক পনের দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। অপর তিনজন শ্রমিক হওয়ায় তাদের খালাস দেয়া হয়। 

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জিআরও (সাধারণ নিবন্ধণ কর্মকর্তা) মোঃ জাহেদ বলেন, দন্ডপ্রাপ্ত জুয়েল মৃধাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু ওই ভবনটি আদালতের সামনে তাই মালামাল আদাতের বিচারকের জিম্মায় রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিনিই ব্যবস্থা নিয়েছেন।


আরও খবর




বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর