শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

আঁকাবাঁকা সড়ক মেরামতে ধীরগতি, পিডিকে দুষছে আইএমইডি

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে রয়েছে অসংখ্য সর্পিল মৃত্যুবাঁক। এসব বাঁকে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। ঘটে প্রাণহানি। এরই পরিপ্রেক্ষিতে সরকারের প্রকল্প তদারকি সংস্থা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) যেখানেই বাঁক সেখানেই সোজা করে সড়ক নির্মাণসহ বিপজ্জনক সড়ক বাঁকে ট্রাফিক সাইন স্থাপনের নির্দেশ দেয়। সেসব বাঁকে শুরুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কথা বলা হলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে আইএমইডি।


‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইসি)’ নামের ওই প্রকল্পটির সরেজমিন পরিদর্শন করে নানান বিষয় তুলে ধরেছে আইএমইডি। প্রকল্পের আওতায় দেশের ৩৪টি জেলা ও ২০৬টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। যেখানে মেরামত ও উন্নয়ন করা হচ্ছে তিন হাজার ৯৮০ কিলোমিটার সড়ক। এরই মধ্যে দুই হাজার ৫৯৫ কিলোমিটার সড়ক উন্নয়ন ও মেরামতের কাজ সম্পন্ন হয়েছে।



তবে আরসিআইসি প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বেশ ধীরগতিতে, বলছে আইএমইডি। নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়েও রয়েছে সংশয়। প্রকল্পে ১০টি অডিট আপত্তি দেখা গেছে, যা দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হয়নি। এজন্য প্রকল্প পরিচালক (পিডি) মো. কামরুল ইসলামকে দায়ী করছে আইএমইডি।



স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই মধ্যে প্রকল্পের সরেজমিনে পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন এলজিইডি বরাবর পাঠিয়েছে আইএমইডি।


আইএমইডি জানিয়েছে, বছরে একবার সভা অনুষ্ঠিত হওয়ার কারণে অনেক তথ্য যথাসময়ে উপস্থাপিত হয় না। এটি একটি ধীরগতির প্রকল্প। ভবিষ্যতে এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। প্রকল্প পরিচালক উদ্যোগী না হলে নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্প সমাপ্ত হবে না বলে মনে করে আইএমএডি। যেসব যানবাহন কেনা হয়েছে সেগুলোর যথাযথ ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।




আইএমইডি পরিচালক (যুগ্ম সচিব) এস এম তারিক বলেন, ‘সড়কের বাঁকের আগে ট্রাফিক সাইন বসানোর নিয়ম আছে। চলমান প্রকল্পটি ধীরগতির প্রকল্প। সঠিক সময়ে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় রয়েছে। প্রকল্পে কিছু অডিট আপত্তিও রয়েছে। এটার জন্য দায়ী পিডি।’


  

এলজিইডি জানায়, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৬ হাজার ৪৯৩ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১৮ থেকে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পের আওতায় জুলাই ২০১৮ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি তিন হাজার ৪৪৯ কোটি টাকা বা ৫৩ দশমিক ১২ শতাংশ। প্রকল্পের ভৌত অগ্রগতি ৬৭ দশমিক ১৫ শতাংশ।


নির্ধারিত মেয়াদে প্রকল্পটির কাঙ্ক্ষিত অর্জন সম্ভব করার জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিতকরণসহ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আইএমইডি।




নির্দেশনায় আইএমইডি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটির সফল সমাপ্তির প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। প্রকল্পটিতে পরিবেশ এবং প্রতিবেশের যেসব ক্ষতিসাধন করা হয়েছে তার পরিবেশগত খরচ নির্ধারণ করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প গ্রহণের সময় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির পরিমাণ নির্ধারণপূর্বক প্রকল্প নিতে হবে।


ডিপিপির (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) নির্ধারিত খাতের বিপরীতে থাকা অর্থ সংস্থানের বাইরে সংশোধন ব্যতীত অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ নেই। স্থানীয় সরকার বিভাগ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গত তিন অর্থবছরে পঞ্চগড় ও রাজশাহী জেলার ১০টি অডিট আপত্তির মধ্যে মাত্র তিনটি নিষ্পন্ন হয়েছে। বাকি সাতটি নিষ্পন্ন হয়নি।



আইএমইডি বলছে, অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয় প্রকল্প পরিচালকের দায়দায়িত্বের ওপর বর্তায়। সব জেলার অডিট আপত্তি একত্রে সমন্বয় করে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হলো। যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আইএমইডিকে লিখিতভাবে অবহিত করবে।




পৃথক এক নির্দেশনায় আইএমইডি জানায়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রাস্তার প্রশস্ততার সঙ্গে মিল রেখে কালভার্টগুলোর প্রশস্ততা ঠিক রাখতে হবে। বিপজ্জনক মোড়গুলোতে ট্রাফিক সাইন প্রয়োজনে একটি ল্যাম্পপোস্টের ব্যবস্থা করতে হবে। রাস্তার স্লোপ অনুযায়ী রাস্তা ভেঙে যাওয়া রোধে প্রযোজ্য স্থানে গাইড ওয়ালের ব্যবস্থা করতে হবে। চলমান অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি করে এ কার্যালয়ে জরুরিভিত্তিতে অবহিত করতে হবে।



এছাড়া অর্থ বরাদ্দের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থছাড়ের জন্য স্থানীয় সরকার বিভাগকে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থছাড়ের বিষয়ে উদ্যোগ নিতে হবে। অসমাপ্ত কম্পোনেন্টগুলোর কাজ নির্ধারিত প্ল্যান অনুযায়ী দ্রুত শুরু করতে হবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রাস্তার প্রশস্ততার সঙ্গে মিল রেখে অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী কালভার্টগুলো নির্মাণ করা হচ্ছে।


জানতে চাইলে প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম  বলেন, ‘যে কোনো প্রকল্পে অডিট আপত্তি সাধারণ ঘটনা। অডিট নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হলেও নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এছাড়া প্রকল্পটি সঠিক সময়ে বাস্তবায়নও করা হবে।’



আইএমইডির প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে কোনো ধীরগতি নেই। প্রকল্পের কাজ সঠিকভাবে চলছে। উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি। আমরা আমাদের নির্ধারিত সময়ের আগেই প্রকল্প বাস্তবায়ন করতে পারবো।



‘এটি (অডিট আপত্তি নিষ্পত্তি) একটি চলমান প্রক্রিয়া। ১০টি অডিট আপত্তির মধ্যে ছয়টি নিষ্পত্তি হয়েছে। বাকিগুলোও দ্রুত নিষ্পত্তি হবে’- বলেন প্রকল্প পরিচালক।


আরও খবর




পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬