শিরোনাম
বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

আটকে গেছে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের উন্নয়ন কাজ, জনভোগান্তি চরমে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেনে উন্নীতকরণের শেষ পর্যায়ের কাজ। আরও প্রায় এক বছর আগে সড়কটির সাইনবোর্ড থেকে চাঁদমারি পর্যন্ত অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু চাঁদমারি থেকে চাষারা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের কাজ এখনও শেষ না হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।


নারায়ণগঞ্জ শহরের সারাদিন যানজট লেগে থাকার অন্যতম প্রধান কারণ পরিণত হয়েছে এ সড়কটি। প্রায় প্রতিদিন সাইনবোর্ড থেকে চাঁদমারি পর্যন্ত কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া যানবাহন আসা যাওয়া করতে পারলেও প্রবেশমুখে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়। এছাড়াও চাষারা থেকে সাইনবোর্ডে যেতে হলেও শুরুতেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। রাস্তাজুড়ে বড় বড় খানাখন্দের কারণেও যানবাহনগুলোকে হেলে দুলে চলাচল করতে হচ্ছে। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনারও মুখোমুখি হতে হয় এই সড়কের যানগুলোকে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যেন এসব বিষয়ে দেখার কেউ নেই।


জেলার সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা যায়, চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৮.১৫ কিলোমিটার। এটি ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) নামেও পরিচিত। সড়কটি নারায়ণগঞ্জ জেলা শহরকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করেছে। এ সড়কের পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, জেলা নির্বাচন অফিস, জেলা পরিষদ, এলজিইডি, জেলা কারাগার, গণপূর্ত অধিদপ্তর, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিজিবি-৬২, পিবিআই অফিস, পরিবেশ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সড়কের মধ্যবর্তী স্থানে রয়েছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।


ঢাকার পাশের এ অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা ও নতুন বসতি। ফলে বিদ্যমান সড়কে যানবাহন সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। গত কয়েক বছরে নারায়ণগঞ্জ জেলা সদরে বেসরকারি হাসপাতাল, বেসরকারি ই-বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ বড় আকারের বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠেছে।


এছাড়া লিংক রোডের উভয় পাশে রপ্তানিমুখী গার্মেন্টসসহ নানা শিল্প কারখানা গড়ে উঠেছে। যে কারণে লিংক রোডটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এসব দিক বিবেচনা করে জনগুরুত্বপূর্ণ লিংক রোডটি যথাযথ মানে উন্নীত করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ডিপিপি প্রণয়ন করে প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। সে সঙ্গে প্রকল্পটির প্রস্তাব পাওয়ার পর ২০১৯ সালের ৮ জুলাই প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়। পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হলে সেটির অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালের ৯ ডিসেম্বর সড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন পায়।


ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (আর-১১১) ছয় লেনে উন্নীতকরণে অনুমোদিত প্রকল্পে ব্যয় হবে ৩৬৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯০৭ টাকা। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি ৮ কিলোমিটার ১৫০ মিটার দৈর্ঘ্যের এ সড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। পরে ২০২৩ সালের জুন পর্যন্ত সময় বর্ধিত করা হয়। পরে প্রকল্পটির ব্যয় বাড়িয়ে ৪৮৯ কোটি ধরা হয়।


তবে নির্ধারিত সময়েও প্রকল্পটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছিল। এভাবে একের পর এক বর্ধিত সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। বিশেষ করে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পর এ কাজটি একেবারেই থেমে রয়েছে। কবে নাগাদ শুরু হতে পারে তারও কোনো নিশ্চয়তা নেই। আর এই কাজ শেষ না হওয়ার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নারায়ণগঞ্জ শহরবাসীকে বছরের পর বছর ধরে।


যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরই আশার বাণী শুনিয়ে আসছেন। সবশেষ গত ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকায় যোগাযোগ মন্ত্রণালয়ে এ প্রকল্পটিসহ সারা দেশে আটকে থাকা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ আটকে থাকার কারণ নিয়ে কথা হয়। সেই সঙ্গে এখনও সড়কে থাকা বিভিন্ন স্থাপনা সড়কে কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে।


এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, “চাঁদমারি এলাকায় কিছু স্থাপনা রয়েছে সেটি সরিয়ে নিতে না পারায় এবং শহরের প্রবেশমুখে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের কারণে কাজে বিলম্ব ঘটছে। তবে এ সমস্যার সমাধান হয়ে গেছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।”


আগামী বছরের জুনের আগে পুরো প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও জানান এই কর্মকর্তা।


আরও খবর




‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের