শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

বায়ুদূষণ-ঠাণ্ডায় বাড়ছে শিশুর রোগবালাই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে গত কয়েকদিন ধরে বিপজ্জনক মাত্রার বায়ুদূষণের খবর মিলছে; বাড়ছে শীতের তীব্রতাও, যার প্রভাবে শিশুদের সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে।


প্রতিদিনই এসব রোগ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা বাড়ছে। শিশুরা আসছে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও।


ঋতুর হিসেবে এখনো শীতকাল আসেনি। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কমছে তাপমাত্রা। বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল গোপালগঞ্জে।


বায়ুদূষণে ঢাকার বাতাস বৃহস্পতিবার রাতেও খুবই অস্বাস্থ্যকর ছিল। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান একিউআইয়ের তথ্য অনুযায়ী এ সময় ঢাকার বাতাসের মান ছিল ২২০।




শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, “বৃহস্পতিবার ছাড়া দেশে সেভাবে কনকনে শীত পড়েনি। গত এক মাস দেশে মৃদু শীতের সঙ্গে খুব শুকনো মৌসুম গেছে। বৃষ্টি না থাকায় বাতাসে ধূলিকণার পরিমাণ অনেক বেশি। এর প্রভাবে শিশুদের মধ্যে সর্দি ও কাশি বেড়েছে।”


এদিন শেরে বাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বর্হিবির্ভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখা গেছে, সর্দিকাশি নিয়ে আসা শিশুদের ভিড়।


মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ৯ মাস বয়সী শিশু অয়ন সরকারকে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এসেছেন তার বাবা-মা।


অয়নের বাবা মিঠুন সরকার  বলেন, “তার কয়েকদিন ধরেই ঠাণ্ডা, গ্যাস দিলে কমে যায়। কিন্তু শীত বাড়লে ঠাণ্ডা আবার বাড়ছে। গলায় ঘড়ঘড় করে, কাশে। এজন্য নিয়া আসছি।”


মিরপুরের শ্যাওড়াপাড়া থেকে এক মাস ১৮ দিন বয়সী শিশু ইহানকে নিয়ে এসেছেন তার মা নয়নতারা। তিনি বলেন, “গত দুইদিন ধরে বাচ্চার খুব ঠান্ডা, কাশিও আছে। এ কারণে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। হঠাৎ করেই ঢাকায় শীত পড়ে গেছে, এ কারণে হয়তো বাচ্চা অসুস্থ্ হয়ে গেছে।”


ঢাকার কল্যাণপুরের এক মাস বয়সী আহনাফের মা মেহনাজ  বলেন, বেশ কিছুদিন ধরে তার ছেলের জ্বর। এখন তা আরও বেড়েছে।


“দুই সপ্তাহ ধরে জ্বর, থেমে থেমে জ্বর আসে। সঙ্গে কাশি ছিল। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানোর পর কাশি থামছে, কিন্তু জ্বর সারেনি। এ কারণে আজ আবার নিয়ে আসছি।”


বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩ হাজার ৩৩৮ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে, এ সময় প্রতিদিন গড়ে বহির্বিভাগে এসেছে ২০৯ শিশু। ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এসেছে ২৪৩২ শিশু, অর্থাৎ দৈনিক গড়ে ২২১ জন।



শিশু হাসপাতালের তথ্যে দেখা গেছে, ১৫ নভেম্বর থেকে বুধবার পর্যন্ত যত শিশু এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ২৯৪টি শিশু এসেছে সর্দি-কাশি নিয়ে। এছাড়া ১০৮৬টি শিশু নিউমোনিয়া, ৩৯০টি শিশু অ্যাজমার চিকিৎসা নিয়েছে হাসপাতালে।


শিশু হাসপাতাল জানিয়েছে, ১৫ নভেম্বর থেকে বুধবার পর্যন্ত ১২২৭টি শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ২০১ জনকে ভর্তি করা হয়েছে।


এই হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মাহমুদুল হক চৌধুরী  বলেন, সম্প্রতি এ ধরনের রোগ নিয়ে আসা শিশুর সংখ্যা কিছুটা বেড়েছে। তাদের মধ্যে সাধারণ সর্দি আসা শিশুর সংখ্যাই বেশি।


“বেশিরভাগ শিশুরই নাক দিয়ে সর্দি পড়ছে। অনেকের নাক বন্ধ থাকছে। শিশুদের মায়েরা বলছে তাদের কাশি, আসলে ওটা কাশি নয়। হাসপাতালে যেমন রোগী আসছে, চেম্বারেও আসছে।”


শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, “কাশি আবার দুই রকম হচ্ছে, শুকনো কাশি এবং ভেজা কাশি। সর্দি, কাশি, জ্বর কখনো বমি, পাতলা পায়খানা আক্রান্ত হয়ে শিশুরা আসছে। ডেঙ্গুর প্রভাবটা এখনও যায়নি, ডেঙ্গুতেও শিশুরা আক্রান্ত হচ্ছে।”


শীতকালীন রোগ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন থাকার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখন দিনের তাপমাত্রা সবসময় এক রকম না। সে অনুযায়ী কাপড় পরানো, ধুলায় সমস্যা হয় এমন বাচ্চাদের বাইরে কম নিয়ে যাওয়া এবং মাস্ক পরা নিশ্চিত করতে হবে।


“মাস্ক পরা এনশিওর করতে পারলে ধুলিজনিত সর্দি, কাশি দূর করা সম্ভব। যেসব বাচ্চাদের অল্পতেই সর্দি-কাশি জ্বর হয়, তাদের বেশি ভিড় হয় এমন জায়গায় নেওয়া যাবে না। খালি পায়ে হাঁটা যাবে না, গরম পানি দিয়ে গোসল করানো, এক বছরের বেশি বয়সের বাচ্চাদের আদা চা, লেবু চা, গরম পানিতে মধু, তুলসিপাতা মিশিয়ে খাওয়ানো যেতে পারে। প্রাথমিকভাবে প্রাকৃতিক পদ্ধতিগুলো ব্যবহার করলে চিকিৎসক পর্যন্ত যাওয়া লাগে না।”



আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের