শিরোনাম
বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

বগুড়ায় ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:“মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই যুগোপযোগী স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৫।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জেলার ষ্টেশন ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।


অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন,“মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন সবসময় মাদকবিরোধী এমন উদ্যোগের পাশে থাকবে।”

তিনি আরও বলেন,“সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম বলেন,“মাদক একটি নীরব ঘাতক, যা আমাদের সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ—তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। শুধু আইন প্রয়োগ করে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও সচেতনতা সৃষ্টি।”

মোঃ মেজবাউল করিম বলেন,“তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা তরুণদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মানসিক শক্তি ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে, যা মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।”

তিনি বলেন,“বগুড়ায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর সমন্বিত প্রচেষ্টা ইতোমধ্যেই আশাব্যঞ্জক ফল দিচ্ছে। এই সমন্বয় আরও জোরদার করতে হবে।”

তিনি আরও বলেন,“মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আজকের এই আয়োজন তরুণ সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা দেবে এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ ধারার জীবনে ফিরে আসবে।”

“এই প্রতিযোগিতা যেন শুধু একটি টুর্নামেন্টে সীমাবদ্ধ না থাকে; এটি যেন বগুড়ায় একটি মাদকবিরোধী আন্দোলনের শক্ত ভিত্তি গড়ে তোলে—এটাই আমাদের প্রত্যাশা।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান বলেন,“আমাদের লক্ষ্য শুধু মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা গ্রহণ নয়; বরং সমাজ থেকে মাদক নির্মূল করা। আর সে লক্ষ্যেই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন।”


তিনি আরও বলেন,“বগুড়া জেলার নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে সঙ্গে নিয়ে এই আয়োজন একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা যেমন আসে, তেমনি মাদকের ভয়াল গ্রাস থেকেও তরুণরা সরে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতেও এমন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

এই প্রতিযোগিতায় বগুড়া জেলার ১৯টি নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং ডিএনসি বগুড়া-এর একটি দলসহ মোট ২০টি দল অংশগ্রহণ করছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, সহকারী কমিশনার মোঃ রাশিদুল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, প্রসিকিউটর মোঃ শাহাদাত হোসেন ও পরিদর্শক মোঃ সামসুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার অন্যান্য কর্মকর্তা, বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রসমূহের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



আরও খবর




বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’