শিরোনাম
শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

বিরলে উপজেলা বিএনপির নেতা সহ ৩ জনকে জনতার উত্তম মধ্যম সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:


দিনাজপুরের বিরলে প্রতিবেশির পাওনা টাকা আদায় করতে গিয়ে ফেঁসে গেলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন। স্থানীয় জনতা বিএনপি’র ওই নেতাসহ ৩ জনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। বিরল পৌরসভার মহেশপুর মোড়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ সংবাদ পেয়ে সেনাবাহীনির সহায়তায় বিএনপি’র নেতা মিলনসহ আটককৃতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের ব্যবহৃত ৩ টি মোটর সাইকেলের মধ্যে একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিলেও ভাংচুর করা দুইটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

উত্তেজিত জনতার পিটুনিতে আহতরা হলেন- উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আব্দুস সামাদ এর ছেলে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন (৪৫), জগতপুর গ্রামের মাহাজনপাড়ার আঃ হাকিম ওরফে হাকু মাষ্টার এর ছেলে রুহুল আমীন (৪৫), বিরল ইউনিয়নের পুড়িয়া গ্রামের মৃত শাহের মোহাম্মদ এর ছেলে বাছেদুর রহমান (৪২) ও জগতপুর গ্রামের লোকমান আলী এর ছেলে ফারুক হোসেন (৩০) বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বালাইনাশক ব্যবসায়ী মাহাবুব আলম বাদী হয়ে বিএনপি’র নেতা মিলনসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি এজাহার দায়ের করেছে।

এজাহারে জানান, গত ২৪ আগস্ট মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান  মিলনসহ ৮ জনের একটি দল ৩ টি মোটর সাইকেলযোগে মহেশপুর মোড়ে গিয়ে বালাইনাশক ব্যবসায়ী উত্তর রবিপুর  গ্রামের আব্দুল মালেক এর ছেলে মাহাবুর আলমকে দোকানে দেখতে পেয়ে অতর্কিকতভাবে মারপিট শুরু করে বিবস্ত্র করে। দোকানের ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে নগদ ৪ লাখ টাকা ও ১ টি স্যামসাং স্মার্ট মোবাইল, ১ টি নোকিয়া মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, রুহুল আমীন ও বাছেদুর রহমান নামের ৩ জনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে দোকান ঘরে আটকে রাখে। তাদের ব্যবহৃত ৩ টি মোটর সাইকেল রেখে অন্যরা পালিয়ে যায়। এতে বালাইনাশক ব্যবসায়ী মাহবুব আলম আহত হলে স্থানীয় জনতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বিরল থানার পুলিশ সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘটনাস্থল থেকে প্রথমে আহত রুহুল আমীন ও বাছেদুর রহমানকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে রাত ৯ টার দিকে সেনাবাহিনীর সহায়তায় উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের ব্যবহৃত ৩ টি মোটর সাইকেল এর মধ্যে ২ টি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ১ টি মোটরসাইকেল উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করে জ্বালিয়েছে। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন এর সাথে হাসপাতালে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার প্রতিবেশি ভাই আব্দুল ওহাব এর নিকট জমি বিক্রির জন্য মাহাবুব ৬০ হাজার টাকা ও পরে ৩ লাখ ৬০ হাজার টাকা নেয়। যার হ্যন্ডনোট ও চেক দিয়েছে মাহবুব। জমি রেজিষ্ট্রি দিতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে দিবো দিচ্ছি বলে প্রায় ৪ মাস ধরে টালবাহানা করে আসছে। আমি বিষয়টি সমাধানের জন্যে মাহাবুরকে কল দিলে সে দেখা করবে বলে টালবাহানা করে কালক্ষেপন করতে থাকে। সর্বশেষ ২ দিন পূর্বে আবার ফোনে কথা হলে তখন সে জানায় ভাই আমারও টাকাটা অনেকে খেয়ে ফেলেছে। বসতে হবে আপনার মাধ্যমে সমাধান করবো মঙ্গলবার। তার কথায় আমি মঙ্গলবার বিকেলে মাহাবুব এর দোকানে গিয়ে দেখি সে নাই। মোড়ের লোকজনকে জিজ্ঞাসা করায় পার্শ্ববর্তী মোস্তাফিজুরের দোকানে আছে জানালে আমি তার কাছে যাই। সে পূর্ব পরিচিত না হওয়ায় আমি তাকে কে মাহাবুব বলে জানতে চাইলে সে বসে থেকে আমাকে জানায় আমি মাহাবুব। আমি মিলন বলতেই সে আমার টি শার্টের কলার টেনে ধরে। এ সময় আমার সাথে থাকা লোকজন তার এ ধরণের ব্যবহার কেন জানতে চাইলে পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজন আমাদের ঘিরে এলোপাথারী মারপিট শুরু করে অপপ্রচার শুরু করে। সে সময় আমার পকেটে থাকা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমাদের একটি বাজাজ ডিসকোভার মোটরসাইকেল আগুনে পুড়ে ফেলে এবং একটি বাজাজ পালসার ও একটি হিরো হোন্ডা ডিলাক্স মোটরসাইকেল ভাংচুর করে আমাদের ৩ জনকে মারপিট করে আটক করে রাখে। এ বিষয়ে মুঠোফোনে বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ বলেন, এক পক্ষ এজাহার দিয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উত্তেজিত জনতার হাত থেকে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনসহ ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের ব্যবহৃত ২ টি মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আরেকটি মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে জনতা।


আরও খবর




শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার

মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক