শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

ব্রাজিল কিংবদন্তির তোপের মুখে নেইমার, দিলেন পাল্টা জবাবও

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ইনজুরি থেকে ফিরলেও মাঠে নামতে পারছেন না নেইমার জুনিয়র। চোট কাটিয়ে ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকায় সৌদি আরবের ক্লাব আল-হিলাল তাকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে অন্য লিগে রেজিস্ট্রেশন করেনি। ফলে খেলার এই বিরতিতে মাঠের বাইরেই সময়টা বেশি কাটাচ্ছেন এই ব্রাজিল সুপারস্টার। এরই মাঝে স্বদেশি কিংবদন্তি রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারের একটি মন্তব্য নিয়ে তিনি তোপের মুখে পড়েছেন।




সেলেসাওদের হয়ে দুইবারের বিশ্বকাপজয়ী রোমারিও’র সঙ্গে একটি পডকাস্ট অনুষ্ঠানে কথা বলেছেন নেইমার। সেখানে তিনি এই আল-হিলাল তারকাকে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জেতা ২০০২, ১৯৯৪ এবং ১৯৭০ আসরে কার জায়গায় নিজেকে দেখছেন, এমন প্রশ্ন করেন। জবাবে ২০০২ আসরে কিংবদন্তি তারকা রিভালদোর নাম উল্লেখ করেন নেইমার। মানে তার জায়গায় তিনি তৎকালীন ব্রাজিল দলে খেলতে পারতেন এমন কিছু। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক বার্সেলোনা কিংবদন্তি রিভালদো।


নেইমারের মন্তব্য প্রসঙ্গে তিনি ইনস্টাগ্রাম একাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি নেইমারকে বলতে শুনেছি যে, সে নিজের সেরা ফর্মে থাকাবস্থায় নিজেকে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় দেখছে। সত্যি বলতে আমি তার প্রতিভা ও যোগ্যতা স্বীকার করি এবং আমি এটিও বিশ্বাস করি সে ওই (২০০২ বিশ্বকাপে ব্রাজিল) দলে থাকার মতো। কিন্তু আমার জায়গায় খেলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তার প্রতি আমার সম্মান ও প্রশংসা আছে, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এমনটা (রিভালদোর স্থলাভিষিক্ত হওয়া) কখনোই ঘটত না।’



এরপর নেইমার কেন তার জায়গায় ২০০২ দলে থাকতে পারতেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন ১৯৯৯ সালে ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ী এই ফুটবলার। রিভালদো বলেন, ‘ওই সময়ে আমি ছিলাম অনেক মনোযোগী, দৃঢ়চেতা এবং বিশ্বকাপ জেতার জন্য খুবই ক্ষুধার্ত একজন। তখন কোনো ফুটবলার ক্যারিয়ারের যত চূড়ান্ত ফর্মেই থাকুক না কেন, আমার জায়গা নিতে পারত না। আমি অনেক ভালোবাসা এবং সম্মানের সঙ্গেই কথাটা বলছি। একইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এটিও নিশ্চিত যে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক বেশি লড়াই করেছি ওই মুহূর্তে।’


রিভালদোর ওই পোস্টেই অবশ্য স্বপক্ষে মন্তব্য করেছেন নেইমারও। তিনি লিখেছেন, ‘শান্ত হোন বন্ধু। বিশ্বকাপে খেলা প্রতিটি ব্রাজিলিয়ানেরই নিবেদন এবং মনোযোগ ছিল শতভাগ। কেউ তাদের চূড়ান্ত সাফল্য পেয়েছে, কেউবা শিকার হয়েছে দুভার্গ্যের, এটি খেলারই অংশ। আমি সবসময়ই আপনাকে সম্মান করি এবং ব্রাজিল ফুটবলের জন্য আপনি যে অর্জন নিয়ে এসেছেন সেই কৃতিত্ব অস্বীকার করছি না। তিনজনের মধ্যে এটি সাধারণ একটি বাছাই প্রক্রিয়া এবং আপনি নিশ্চয়ই আমাকে রোনালদো কিংবা রোনালদিনিও’র জায়গায় দেখতে চাইবেন না, তাই না?’


২০০২ আসরে ব্রাজিলের আক্রমণভাগে রোনালদো, রোনালদিনিও এবং রিভালদো নেতৃত্ব দিয়েছেন। ফলে এই তিনজনের মধ্যে নেইমার কার জায়গায় নিজেকে দেখছেন, এমন প্রশ্নেরই জবাব দিয়েছিলেন রোমারিওকে। যদিও তাদের সবাই বিশ্বকাপ জেতার সৌভাগ্য পেলেও, সেই সুযোগটি হয়নি নেইমারের। ইনজুরি কবলিত এই তারকা ২০২৬ বিশ্বকাপে শেষ আসর খেলবেন বলে কিছুদিন আগে জানিয়েছেন।


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা