শিরোনাম
শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে মোমবাতির আলো জ্বালাতে চাই : এম এ মতিন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আনোয়ারা প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির পক্ষে আলো জ্বালাতে মোমবাতি প্রতীক নিয়ে সংসদে যেতে চায় ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোট। মোমবাতি প্রতীক সকল সম্প্রদায়ের মানুষের শান্তির প্রতীক। তাই মোমবাতিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


বুধবার বিকেলে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহানের মোমবাতি প্রতীকের সমর্থনে আয়োজিত বিশাল গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাওলানা এম এ মতিন বলেন, চট্টগ্রাম-১৩ আসনে সুন্নী জোট থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি বংশীয় ঘরের সন্তান ও একজন আলেম। তার বিরুদ্ধে কোনো নেতিবাচক রেকর্ড নেই। তাকে সংসদে পাঠালে আনোয়ারা-কর্ণফুলী আসনের ব্যাপক উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে।


তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন দলীয় সরকারে পরিণত হয়েছে। একটি দলকে নানা সুবিধা দেওয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি—জাল ভোট দিতে জাল ব্যালট পেপার ও সিল তৈরি করা হচ্ছে। এমনকি পুরুষদের নারী সাজিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এসব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করতে হবে।


সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সুন্নী জোট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।তিনি বলেন, গত ৫৪ বছরে বহু নির্বাচন হয়েছে, এমপি ও মন্ত্রী হয়েছেন অনেকে। কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আনোয়ারা-কর্ণফুলীর মানুষ আজও অবহেলিত। এই অবহেলার মূল কারণ দুর্নীতি। আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে দুর্নীতিমুক্ত আনোয়ারা-কর্ণফুলী গড়ে তুলব। সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ ও উন্নত হাসপাতাল প্রতিষ্ঠা করব। বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। এজন্য তিনি সবার কাছে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন।


কর্ণফুলী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাওলানা মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা হারুনুর রশীদ ক্বাদেরী, স. ম. হামেদ হোসাইন, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, আবদুন নবী আল-কাদেরী, মাস্টার আবুল হোসেন, নাছির উদ্দীন মাহমুদ, মুহাম্মদ মনছুর আলম চৌধুরী, কাজী শাকের আহমেদ চৌধুরী, গোলাম মুস্তাফা, নাজিম উদ্দিন, মঞ্জুরুর আলম মঞ্জু, হাফেজ মুহাম্মদ নাছির, মুহাম্মদ লিয়াকত আলী, মহব্বত আলী জিহাদী, সৈয়দ মুহাম্মদ শওকত আজিজ, যুবনেতা হাবিবুল মুস্তফা সিদ্দিকী, মাওলানা আবু তাহের ফয়জী, যুবনেতা মুহাম্মদ জসিম উদ্দিন ও ছাত্রনেতা মুহাম্মদ শফিউল করিমসহ অনেকে।


এর আগে কর্ণফুলী উপজেলার মইজ্জারট্যাক এলাকা থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি প্রায় তিন কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরনীর হাট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


আরও খবর




শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার

মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক