শিরোনাম
নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

ছক্কা–উইকেটের হিসাবে গাজায় ৪৩ হাজার টাকা করে দিচ্ছে রিজওয়ানরা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিশ্ব মানবতার ইতিহাসে অন্যতম কালো অধ্যায় রচিত হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। দখলদার ইসরায়েলের নারকীয় গণহত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। ক্রীড়াঙ্গন থেকেও তাদের প্রতি সহমর্মিতা দেখানোর নজির রয়েছে। তারই অংশ হিসেবে গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স।




গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। এরই মাঝে গতকাল (শনিবার) দিবাগত রাতে নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় গাজার মানুষের জন্য অনন্য ‍পদক্ষেপের কথা জানিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান। এদিন তারা করাচি কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে মুলতান ক্রিকেটারদের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ১ লাখ পাকিস্তানি রুপি (৪৩ হাজার টাকা) করে গাজার জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।


ম্যাচের আগে টস দিতে নেমেই ওই ঘোষণা দিয়েছিলেন মুলতানের অধিনায়ক রিজওয়ান। তিনি বলেন, ‘মুলতান সুলতান্সের পক্ষ থেকে আমি একটি ঘোষণা দিচ্ছি। আমাদের ক্রিকেটারদের মারা প্রতিটি চার, ছয় কিংবা উইকেট শিকারের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের জন্য কিছু বরাদ্দ করতে চাই।’ যদিও ওই মুহূর্তে আর্থিক অঙ্কটা জানাননি রিজওয়ান। মুলতান ফ্র্যাঞ্চাইজির এই মানবিক পদক্ষেপ ক্রিকেটভক্তদের কাছে বেশ প্রশংসা কুড়াচ্ছে।



যা স্পষ্ট হয় মুলতান সুলতান্সের মালিক আলি তারিনের এক ভিডিও বার্তায়। তিনি জানান, ‘এবারের পিএসএলে মুলতান সুলতান ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ক্রিকেটাররা এই উদ্যোগের অংশ হতে চাওয়ায়, যখনই কোনো ব্যাটার ছয় হাঁকাবে, তখনই ফিলিস্তিনের জন্য ১ লাখ রুপি বরাদ্দ হয়ে যাবে। একইভাবে বোলাররা উইকেট পেলেও প্রতিটির জন্য বরাদ্দ হবে সমপরিমাণ অর্থ। বিশেষত শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’



প্রসঙ্গত, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার বিবাদমান পরিস্থিতি চলছে দীর্ঘ সময় ধরে। যেখানে প্রতিবারই বর্বর ভূমিকায় দেখা যায় ইহুদি অধ্যুষিত দেশটিকে। নতুন করে ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে গত ১৫ দিনে গাজায় নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী-শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি।


এদিকে, করাচির বিপক্ষে মুলতানের ক্রিকেটাররা ৭টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৬টি উইকেট শিকার করেছে। ফলে দাতব্য খাতে তারা ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি (সাড়ে ৬ লাখ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে ম্যাচ শেষে। যদিও ম্যাচটি জিততে পারেনি রিজওয়ানের দল। আগে ব্যাট করতে নেমে অধিনায়কের সেঞ্চুরির সুবাদে ২৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। লক্ষ্য তাড়া করতে নেমে করাচি ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জিতেছে। তাদের পক্ষে সেঞ্চুরি করেন জেমস ভিন্স।


আরও খবর




নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি

ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

দৌলতপুরে বসতভিটার বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই