শিরোনাম
জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছোট মাছে বড় রাজস্ব

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাঙামাটি পার্বত্য জেলাকে ঘিরে রাখা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ কাপ্তাই যেন প্রাকৃতিক সম্পদে ভরপুর। কাপ্তাই হ্রদের সৌন্দর্যের পাশাপাশি এই হ্রদে রয়েছে প্রচুর মাছ। এই হ্রদেই পাওয়া যায় পুষ্টিগুণে সমৃদ্ধ কাচকি, চাপিলা, মলা, ঢেলাসহ বিভিন্ন ছোট মাছ। 




তবে বিভিন্ন ছোট মাছের মধ্যে কাচকি ও চাপিলা এই দুই মাছের বেশ চাহিদা রয়েছে রাঙামাটিসহ দেশের বিভিন্ন প্রান্তে। আর কাপ্তাই হ্রদে থেকে প্রায় ৮০ শতাংশই কাচকি ও চাপিলা মাছ আহরণ হয়। এছাড়া সরকার প্রতিবছর কাপ্তাই হ্রদের মাছ থেকে যে শুল্ক আদায় করে, তার ৯৫ শতাংশই আসে এই দুই মাছ থেকে। আকারে ছোট হলেও অর্থনীতিতে এই দুই মাছ বড় ধরনের আয় এনে দিচ্ছে। তাই ছোট প্রজাতির এই দুই মাছ ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে।


কাপ্তাই হ্রদে মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে প্রায় ২৫ হাজার জেলে। ছোট-বড় বিভিন্ন ধরনের জালের মাধ্যমে হ্রদ থেকে মাছ আহরণ করা হয়। তবে যেকোনো জালেই সবচেয়ে বেশি যে দুটি মাছ আহরিত হয় তা হলো কাচকি ও চাপিলা। এই মাছগুলো আকারে ছোট হলেও স্বাদে অনন্য। পার্বত্য চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম মহানগর তো বটেই ঢাকাসহ বিভিন্নস্থানে বেশ কদর এই মাছ দুটির। প্রতিদিন রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে কাচকি-চাপিলা সারাদেশে যাচ্ছে পাইকারদের মাধ্যমে। এই দুই ছোট আকারের মাছের ওপরই নির্ভর এখানকার ব্যবসায়ী, জেলেসহ সংশ্লিষ্ট সকলেই।



বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি মৎস্য অবতরণ ঘাটে প্রতিদিন যে পরিমাণ মাছ অবতরণ হয় তার ৯৫ শতাংশই এই দুই মাছ। এজন্য কাপ্তাই হ্রদকে কাচকি-চাপিলার ভান্ডার বলা হয়। ১৯৬৫-৬৬ সালে কাপ্তাই হ্রদ থেকে কাচকি ও চাপিলা আহরণ ৩% থেকে বিগত ছয় দশকে বেড়ে বর্তমানে প্রায় ৯৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। বিএফডিসির ঘাটে কাচকি, চাপিলার সারি সারি ড্রামই বলে দেয় হ্রদে কাচকি ও চাপিলার উৎপাদন কতটা বেশি।


মৎস্য ব্যবসায়ী শাহেদ বলেন, আমি আমার ব্যবসায়ী জীবনের শুরু থেকেই দেখে আসছি কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছের ৯০ শতাংশই ছোট মাছ। আর ছোট মাছের মধ্যে কাচকি ও চাপিলা মাছগুলোই বেশি আসে। আর এই মাছগুলো আমরা বেশিরভাগই ঢাকা বা অন্যান্য জেলাগুলোতে বিক্রি করে থাকি।


আরেক ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, আমাদের ফিসারিতে যা মাছ আসে তার ৯০ ভাগই হলো ছোট মাছ, ১০ ভাগ বড় মাছ। ছোট মাছ বলতে লেকে সাধারণত কাচকি ও চাপিলা এই দুটোই বেশি আছে।


রাঙামাটি মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি উদয়ন বড়ুয়া বলেন, রাঙামাটি বিএফডিসি কর্তৃক যে কার্পজাতীয় পোনা মাছগুলো কাপ্তাই হ্রদে ছাড়া হয় তার অধিকাংশই স্থানীয় চাহিদা মেটাতে চলে যায়। কিন্তু কাচকি ও চাপিলার মতো যে মাছগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এগুলো দিয়েই আমাদের জেলেরা ও ব্যবসায়ীরা ব্যবসা করে। যেহেতু এই মাছগুলোর চাহিদা সারা দেশজুড়েই আছে তাই বলা যায় মৎস্য সংশ্লিষ্ট রাজস্ব তৈরিতে এই দুই মাছের ভূমিকা বেশি।


তিনি আরও বলেন, রাঙামাটিতে নিবন্ধিত জেলে আছে প্রায় ২৫ হাজার। পাশাপাশি শ্রমিক, মৎস্য পরিবহন শ্রমিকসহ প্রায় ৪০ হাজারের মতো মানুষ মৎস্য সংশ্লিষ্ট কাজে জড়িত। তাদের পুরো জীবন টাই কাচকি ও চাপিলার ওপর নির্ভরশীল।


কাপ্তাই হ্রদ বৃহত্তম মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কবির আহম্মদ বলেন, ৩ মাসের বেশি মাছ আহরণ বন্ধ থাকার পর প্রায় ৬ মাস যাবৎ মাছ আহরণ চলছে। শীত মৌসুম থাকার কারণে কাচকি চাপিলাসহ বিভিন্ন মাছ একটু কম আহরণ হয়েছিল, সামনের মাস থেকে গরম বাড়লে মাছ আহরণও বাড়বে। তবে কাপ্তাই হ্রদে যেকোনো প্রজাতির মাছের পরিমাণ বাড়াতে হলে কাপ্তাই হ্রদ খননের বিকল্প নেই। হ্রদ খননের জন্য অতিসত্ত্বর কোনো ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


কাপ্তাই হ্রদে বংশবৃদ্ধির জন্য বড় প্রজাতির মাছের পোনা ছাড়তে হলেও কাচকি মাছের বংশ বৃদ্ধি ঘটে প্রাকৃতিকভাবে। আলাদা ভাবে পোনা ছাড়তে হয় না। তাছাড়া প্রজনন ক্ষমতা বেশি হওয়ায় সারাবছরই মাছ উৎপাদন ভালো।


বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের রাঙামাটি নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা লিপন মিয়া বলেন, কাপ্তাই লেকে যে পানির গুণাগুণ সেটি মাছ চাষ ও মাছের বৃদ্ধির জন্য খুবই উপযোগী। পাশাপাশি হ্রদে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যতাও বেশি। কাচকি মাছ সাধারণত সারাবছরই ডিম দিয়ে থাকে, তবে এদের যে ব্রিডিং পিরিয়ড সেটি জুন থেকে অক্টোবর পর্যন্ত, যা খুব লম্বা একটি সময়। এরা ৩-৪ মাস বয়সেই প্রজননের জন্য উপযোগী হয়ে যায়। আর আমাদের যে অন্যান্য দেশীয় ছোট মাছগুলো রয়েছে তা কাচকি মাছের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। তাই কাপ্তাই হ্রদে কাচকি ও চাপিলা মাছের বৃদ্ধির পরিমাণ বেশি।  


পুষ্টিগুণে সমৃদ্ধ এই মাছ বড় আয় এনে দিচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি)। গত বছর এই দুই মাছ থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ১১ কোটি টাকা।


বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া বলেন, আমরা যদি পুষ্টি বিবেচনা করি তাহলে বড় মাছের তুলনায় ছোট মাছের নিউট্রিশন ভ্যালু অনেক বেশি। কাচকি মাছে ভিটামিন, প্রোটিন ও মিনারেলের পরিমাণ অন্যান্য মাছের তুলনায় বেশি। সেটি বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে। এই ছোট মাছগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকাতে প্রান্তিক জনগণের পুষ্টির চাহিদা মেটাচ্ছে এই মাছগুলো। এদের প্রজনন সারাবছরই চলমান থাকায় হ্রদের পানির সঙ্গে সঙ্গে এর উৎপাদনও বৃদ্ধি পায়।


গত ২০২২-২৩ অর্থবছরে কাচকি ও চাপিলা মাছের অবতরণের পরিমাণ ছিল প্রায় ৫২০০ টনের মত, সেখান থেকে আমরা প্রায় ১১ কোটি টাকা রাজস্ব আদায় করেছি।


গত মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে ৫ হাজার ৫০৪ টন মাছ অবতরণ হয়েছে। যার মধ্যে কাচকি ও চাপিলা মাছ অবতরণ হয়েছে প্রায় ৫ হাজার টন। প্রতি কেজি কাচকি ও চাপিলা থেকে সরকার রাজস্ব আদায় করে ২০ টাকা হারে।


উল্লেখ্য, ২০২২-২৩ মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে ৫ হাজার টন কাচকি ও চাপিলা মাছ অবতরণ করা হয়েছে। রাজস্ব আদায় প্রায় ১১ কোটি টাকা। ২০২১-২২ মৌসুমে অবতরণ হয় ৬১৭৭ টন, রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ১১ কোটি টাকা। এছাড়া ২০২০-২১ মৌসুমে ৬ হাজার ৪৫৫ টন কাচকি ও চাপিলা অবতরণ হয়। যা থেকে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আদায় হয়।


আরও খবর




বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

লালপুর থানার অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার

রাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছ

মুরাদনগরে ইয়াবাসহ ‘আওয়ামী সন্ত্রাসী’ খলিল গ্রেপ্তার, সামনে এলো রামদা হাতে সেই ছবি

কাজিপুরের গুদাম কর্মকর্তার অর্ধশত ফলজ গাছের চারা রোপন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড