শিরোনাম
সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজটের ভোগান্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ। এরই মধ্যে কর্মক্ষেত্রে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে। বাস কিংবা ট্রেনে স্বস্তিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। অন্যান্য বারের চেয়ে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় সন্তুষ্ট তারা।


বাসস্ট্যান্ডে অনেকক্ষণ পর পর দূরপাল্লার গাড়ি এসে পৌঁছালেও অধিকাংশ গাড়িতেই ছিল স্বাভাবিক সময়ের মতো যাত্রী উপস্থিতি।




শনিবার (৫ এপ্রিল) রাজধানীর প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনাল, মাজার রোড ও টেকনিক্যাল এলাকা ঘুরে ঈদ শেষে ফিরতি যাত্রার এমন চিত্র দেখা গেছে।




ছুটি চলাকালীন বিগত দিনের তুলনায় সড়কে বেড়েছে যান চলাচল। বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতিও। কিছুক্ষণ পর পর রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আসছে ফিরতি ঈদযাত্রার দূরপাল্লার পরিবহন। তবে ফিরতি এই যাত্রায় দূরপাল্লার পরিবহনে যাত্রীর চাপ লক্ষ্য করা যায়নি।


সংশ্লিষ্টরা বলছেন, তেমন কোনো সমস্যা হচ্ছে না। গাড়ি ছাড়তে দু-এক মিনিট দেরি হলেও চাপ কম।


এদিকে, ঈদকে কেন্দ্র করে যাত্রাপথে সড়কে দীর্ঘ যানজটসহ কোনো ধরনের ভোগান্তির শিকার না হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।



ঠাকুরগাঁও থেকে নাবিল পরিবহনে রাজধানীতে ফিরেছেন সাকিব। তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদে বাড়ি যাওয়া এবং ঢাকায় ফিরে আসা ছিল অনেকটা স্বস্তির।


তিনি বলেন, এবার যাওয়ার সময় টিকিট পেতেও সমস্যা হয়নি আবার আসার সময়ও না। আবার যাওয়া-আসার পথে যানজট বা কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি।



বনপাড়া থেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন আমিনুর রহমান। তিনি বলেন, রাস্তায় কোনো ধরনের সমস্যা বা কোনো ভোগান্তিতে পড়া লাগেনি। খুব স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পেরেছি। কোনো ভোগান্তি ছিল না।



তিনি বলেন, মূলত পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই রুটে যানবাহন ও যাত্রীর চাপ কমে গেছে। তবে বিভিন্ন জায়গায় সড়কের ঝামেলা আর ফোর লেনের কাজের কারণে আগের ঈদগুলোতে কিছুটা যানজটে পড়তে হয়েছিল। কিন্তু এবার আর সেই যানজট নেই।



বগুড়া থেকে ঢাকায় ফিরলেন মো. খোকন। তিনি বলেন, যাওয়া এবং আসার সময় কোথাও কোনো সমস্যা হয়নি। কোনো ভোগান্তিতেও পড়তে লাগেনি। অনলাইন থেকে টিকিট কেটেছিলাম যার কারণে বাড়তি ভাড়াও দেওয়া লাগেনি। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রাটা ভালো ছিল।


কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈদ শেষে পরিবার নিয়ে ঢাকায় ফিরলেন সাব্বির হোসেন। তিনি বলেন, নাইটের গাড়িতে ঢাকা এসেছি। বর্তমানে চুরি-ডাকাতির যে পরিস্থিতি তাতে আসার সময় কিছুটা ভয় ভয় করছিল। তবে রাস্তায় কোনো সমস্যা হয়নি। গাড়িতেও অতিরিক্ত যাত্রীর চাপ ছিল না। রাস্তায় কোনো যানজট নেই। সবমিলিয়ে ভালোই হয়েছে এবারের ঈদযাত্রা।


এদিকে, শ্যামলি পরিবহনের চালকের সহকারী মুস্তাফিজুর রহমান বলেন, এবার যাত্রীর চাপ অনেকটা কম। আগে যে সময়ে তিনটা গাড়ি ছাড়তো এবার সেই সময়ে একটা গাড়ি ছাড়ছে। রাস্তায়ও কোনো সমস্যা ছিল না।


তিনি বলেন, এবার মূলত লম্বা ছুটির কারণে সবাই পর্যায়ক্রমে ঢাকায় চলে আসছে। যার কারণে একবারে চাপ পড়েনি।


নাবিল পরিবহনের চালকের সহকারী মো. আলী বলেন, যাত্রী নেই তেমন একটা। আগে আমরা যাত্রী নামিয়ে দিয়ে আবার খালি গাড়ি নিয়ে ব্যাক করেছি যাত্রী আনতে। আর এবার গাড়ি যাত্রী নিয়ে এক ট্রিপ আসলেই গাড়ি বসিয়ে দিচ্ছে।




হানিফ পরিবহনের চালকের সহকারী বলেন, আগে আমরা গাড়িতে জায়গা দিতে পারিনি যাত্রীর। মানুষ ইঞ্জিন কাভারে বসে আসছে। গাড়ির মাঝে টুল পেতে বসে আসছে। যাত্রীর চাপে অতিরিক্ত গাড়ি দিতে হয়েছে। কিন্তু এবার সেসব কিছুই নেই। বিগত কয়েক বছরই এমনটা আর নেই। পদ্মা সেতু হওয়ার পর বিভিন্ন রাস্তায় গাড়ি ভাগ হয়ে গেছে, এই জন্য মূলত যাত্রীর চাপ কম।


আরও খবর




সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬