
মাহমুদুল হাসান মেহেদী
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবির এর নিজ নির্বাচনী এলাকা ঢাকা -৯ এর ‘প্রেস সেক্রেটারি’ হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ্ মুহাম্মদ সুমন,সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ালিদ রেজা মৃদুল এবং ওমর খৈয়াম মিশু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত প্রেস ও মিডিয়াসেল বিশেষ ঘোষণায় এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এর গণমাধ্যম সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য শাহ্ মুহাম্মাদ সুমন প্রেস সেক্রেটারি ,সহকারী প্রেস সেক্রেটারি ওয়ালিদ রেজা মৃদুল এবং ওমর খৈয়াম মিশু কে নিয়োগ করা হয়েছে। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার ঢাকা -৯ গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রেস ও মিডিয়া সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন।
শাহ্ মুহাম্মাদ সুমন ‘প্রেস সেক্রেটারি ’ হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন।





























