
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে ২০২৬, রোজ রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট অ্যাপিলেট ডিভিশন এবং কুমিল্লা বিভাগীয় সমিতির সভাপতি জনাব ড. জমিলরুল আকতার। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হামিদুল হক ভূঁইয়া।
আয়োজিত এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবকগণ। তাদের মধ্যে তাদের মধ্যে উপস্থিত ছিলেন।
(চীফ কনসালটেন্ট, কার্ডিওলজি, হার্ট কেয়ার)জনাব ডা: মোঃ মফিজুর রহমান। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সভাপতি জনাব আলী আক্কাস।
কুমিল্লা দক্ষিণ জেলা আইজীবী ফোরাম আহ্বায়ক জনাব মিজানুর রহমান খোকন। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সিনিয়ত যুগ্ন সাধারণ সম্পাদক জনাব এনামুল হক ভূঁইয়া। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব জনাব কামরুজ্জামান টিটু।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জনাব আব্দুল মমিন। দৌলখাঁন ইউনিয়ন বিএনপি'র সভাপতি জনাব মোশাররফ হোসেন মুশু
দৌলখাঁর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন দুলাল।
নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি জনাব বাপ্পি মজুমদার ইউনুস।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর জোর দেন এবং নাঙ্গলকোটের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্মাননা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা আশা প্রকাশ করেন, ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যাণ সমিতি আগামীতেও এলাকার উন্নয়নে এবং মেধা মূল্যায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে, এক জমকালো সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে গুণীজনদের সম্মানিত করা হয়।




























