
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্লাহ জিহাদ প্রিন্সকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৬ মে) সকালে ফুলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পুড়াপুটিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশী সূত্রে জানা যায়, ২০২৪ সালে গাড়ি পোড়ানোর একটি মামলায় এবং জুলাই যোদ্ধা আয়নলের দায়ের করা আরেকটি মামলায় প্রিন্স অভিযুক্ত ছিল। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।


























