শিরোনাম
টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

‘ডেঙ্গু প্রতিরোধে দুটি উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে’

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিশেষ প্রতিনিধি 

ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষা-চিকিৎসা ও মশা নিয়ন্ত্রণ- এই দুটি উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে সরকারি  দুটি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে প্রথমে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যান তিনি। পরে নগরীর খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে যান এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।  

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ডেঙ্গু মোকাবিলায় দুটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত, হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সব চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার কাজ করছে।”  

তিনি আরও বলেন, “ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজও আমাদের মন্ত্রণালয়ে একটি বৈঠক রয়েছে। এছাড়া, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সারাদেশের সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। আমরা আশাবাদী, গৃহীত পদক্ষেপের ফলে ডেঙ্গু পরিস্থিতি দ্রুত উন্নতি হবে।”  

নারায়ণগঞ্জ  ৩০০ শয্যা হাসপাতালটি ৫০০ শয্যায় রূপান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে ডা. জাহাঙ্গীর আলম বলেন, “হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি স্থাপনসহ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছে। সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা এখানে থাকবে।”  

পরিদর্শনকালে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আমরা একটি নির্ধারিত প্রটোকল মেনে চলি। ভিক্টোরিয়া হাসপাতালে থাকা আইসিইউতে ৫ থেকে ৮ হাজার প্লাটিলেটের রোগীদেরও সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু চিকিৎসায় একটি স্ট্যান্ডার্ড প্রটোকল অনুসরণ করা হয়।”

এ সময় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরও খবর




টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি