শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে চলমান বহুমুখী সংকট নিরসনে তরুণ কলাম লেখক ফোরামের ৭ প্রস্তাব

প্রকাশিত:রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশে সাম্প্রতিক ধারাবাহিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সৃষ্ট উদ্বেগ–উৎকণ্ঠাসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহুমুখী সংকট নিরসনে সরকারের কাছে সাত দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব প্রস্তাবনা তুলে ধরে। লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম। উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আমজাদ হোসেন হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিক খান, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফিসহ লেখক ফোরামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, দেশে চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা, নাগরিক নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রেক্ষাপটে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার তরুণ কলামিস্ট দায়িত্বশীল নাগরিক অবস্থান থেকে এই যৌথ বিবৃতি প্রদান করছেন।

বিবৃতিতে সরকারের প্রতি সাতটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনাসমূহ হলো—

১. সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সকল রাজনৈতিক ও অরাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পক্ষপাত বা অযৌক্তিক বিলম্ব যেন না ঘটে, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দোষী ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দিতে হবে।

২. সন্ত্রাস দমন ও সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলার টেকসই উন্নয়ন : বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনজীবনে চরম অনিশ্চয়তা, ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত অপরাধ ও সংঘবদ্ধ সহিংসতা দমনে রাষ্ট্রকে শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে। একইসঙ্গে বিভিন্ন সহিংস ঘটনার পর লুট হওয়া ও অবৈধভাবে ছড়িয়ে পড়া অস্ত্র দ্রুত শনাক্ত, উদ্ধার ও নিয়ন্ত্রণে আনতে বিশেষ অভিযান জোরদার করা জরুরি। কারণ এসব অস্ত্র জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। এমতাবস্থায় ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের নিরাপত্তা রক্ষায় নাগরিকবান্ধব পুলিশিং, গোয়েন্দা তৎপরতা ও আইনি ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।

৩. আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্থিতিশীল ও আস্থার পরিবেশ সৃষ্টি : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা জরুরি। সকল রাজনৈতিক দল, অংশীজন ও নাগরিক সমাজের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি সহিংসতামুক্ত, ভয়মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও আস্থাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনি প্রক্রিয়ায় সাধারণ মানুষের নির্বিঘ্ন অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা প্রদান রাষ্ট্রের এখন অন্যতম প্রধান দায়িত্ব।

৪. বহির্বিশ্বের সাথে সমন্বিত ও ন্যায্য সম্পর্ক স্থাপন : বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার জন্য বহির্বিশ্বের সঙ্গে সমন্বিত, স্বচ্ছ ও ন্যায্য কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে হবে। বন্ধু রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সমান ভিত্তিতে সহযোগিতা, দ্বিপাক্ষিক ও বহু-পাক্ষিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক মজবুত করা উচিত। সময়োপযোগী কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে বহিঃ বিশ্বের নগ্ন হস্তক্ষেপ ও ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য সরকারকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে।

৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি রোধ : সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা ও অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ,৭ বাজারমূল্য পর্যবেক্ষণ ও মুদ্রাস্ফীতি রোধে কার্যকর নীতি গ্রহণ করা জরুরি। রাষ্ট্রের দায়িত্ব হলো বাজার-হস্তক্ষেপ, কর ব্যবস্থা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে জনগণের জীবনযাত্রা নিরাপদ ও টেকসই করা।

৬. সাইবার স্পেসে তথ্য নিরাপত্তা, উস্কানিমূলক বক্তব্য ও গুজব রোধ : বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য, বিভাজন সৃষ্টিকারী তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সামাজিক অস্থিরতা, সহিংসতা ও নাগরিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের স্বচ্ছতা, নিরাপত্তা ও সত্যতা নিশ্চিত করা এবং জনগণকে বিভ্রান্তি ও উস্কানিমূলক কনটেন্ট থেকে রক্ষা করা। সরকারি ও সাইবার নিরাপত্তা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সমন্বিতভাবে সক্রিয় করে অনলাইন জগতে অবৈধ, সহিংস ও বিভাজক কনটেন্ট শনাক্ত, প্রতিরোধ ও নির্মূল করতে হবে।

৭. মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক সংলাপের পরিবেশ রক্ষা : লেখক, সাংবাদিক, চিন্তাবিদ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের নিরাপদ ও ভয়মুক্ত মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। ভিন্নমতকে দমন নয়, বরং গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমে গ্রহণ করার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। রাষ্ট্রকে রাজনৈতিক সহনশীলতা, সামাজিক সংলাপ ও মতবিনিময়ের পরিবেশ বিকাশে কার্যকর নীতিগত ও বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।

এছাড়া বিবৃতিতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা হয়।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক