শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষক ও চিকিৎসকের সংখ্যা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষক ও চিকিৎসকের সংখ্যা বাড়েনি। মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের আটটি বেসিক বা মৌলিক বিষয় পড়ানো হয়। সেগুলো হলো অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফার্মাকোলজি ও ফিজিওলজি। সরকারি মেডিকেল কলেজে বেসিক বিষয়ে পাঠদানের জন্য ২ হাজার ৫ পদের মধ্যে ৫০৯টি শিক্ষকপদ শূন্য রয়েছে। এর মধ্যে অধ্যাপকের জন্য অনুমোদিত ২১৩টির মধ্যে ১৪৮টি, সহযোগী অধ্যাপকের জন্য নির্ধারিত ২৫৫টির পদের মধ্যে ৮৮টি, সহকারী অধ্যাপকের ৩৪৪টির মধ্যে ১০৮টি, কিউরেটরের ৫২ পদের মধ্যে আটটি শূন্য রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বিভিন্ন সময়ে দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানোতে বেড়েছে শিক্ষার্থী আসনসংখ্যা। সারা দেশের হাসপাতালের শয্যাসংখ্যাও বেড়েছে। কিন্তু শিক্ষক ও চিকিৎসকের সংখ্যা না বেড়ে বরং সরকারি পর্যায়ে ৬ হাজার ১৮৩ জন চিকিৎসক পদোন্নতি বঞ্চিত হয়ে রয়েছেন। দেশে সরকারি মেডিকেল কলেজে অধ্যাপকের পদ রয়েছে ৮৩৩টি। এর মধ্যে ৫২৩টি অর্থাৎ ৬২ দশমিক ৭৮ শতাংশ পদই ফাঁকা। একইভাবে সহযোগী অধ্যাপকের ১ হাজার ৫২৬ পদের মধ্যে ৫৬০টি, সহকারী অধ্যাপকের ২ হাজার ২৮৪ পদের মধ্যে ১ হাজার ৭৮টি, কিউরেটরের ৬২ পদের মধ্যে ১৩টি এবং প্রভাষকের ১ হাজার ৪২০ পদের মধ্যে ৩০৮টি পদ ফাঁকা। সব মিলে ৬ হাজার ১২৫ পদের মধ্যে ২ হাজার ৪৮২টি অর্থাৎ শূন্য রয়েছে ৪০ দশমিক ৫২ শতাংশ শিক্ষকের পদ। সূত্র জানায়, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন গত বছর বাংলাদেশের এমবিবিএস পরীক্ষার সনদের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে। কারণ বাংলাদেশের চিকিৎসা শিক্ষার মান আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে রয়েছে। বর্তমানে ৬ হাজারের বেশি চিকিৎসক পদোন্নতির অপেক্ষায় আছেন। পদোন্নতির সব শর্ত পূরণ করেও তাদের দুই থেকে ১৫ বছর অপেক্ষা করতে হচ্ছে। ফলে দেশের চিকিৎসা শিক্ষা মারাত্মক ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাধাগ্রস্ত হচ্ছে রোগীদের সেবাও। মূলত নন-ক্যাডার থেকে যাঁরা ক্যাডারভুক্ত হয়েছেন তাঁদের ও ক্যাডারদের জ্যেষ্ঠতা নির্ধারণ কীভাবে হবে, ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসকরা অধ্যাপক হতে পারবেন কিনা, সেসব নিয়ে জটিলতা রয়েছে। আর যাঁরা বৈষম্যের শিকার হয়ে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জ্যেষ্ঠতা নির্ধারণসংক্রান্ত জটিলতাও রয়েছে। তাছাড়া মূল বিষয়ের বাইরে যাঁদের সাব-স্পেশালিটি রয়েছে তাঁদের পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতাও নিরসন হয়নি। তবে এ ধরনের জটিলতা নিরসনে একটি কমিটি করা হয়েছে। আশা করা হচ্ছে শিগগির কমিটি মতামত প্রকাশ করবে। তারপর পদোন্নতির কার্যক্রম শুরু হবে। এদিকে এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পদোন্নতির উদ্যোগ নেয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে।


আরও খবর




রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬