শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। শুধু মেয়ে শিশুরাই নয়, ছেলে শিশুরাও নির্যাতন-বলাৎকারের শিকার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সামপ্রতিক সময়ে এসব ঘটনা যে হারে বাড়ছে, তা সমাজের জন্য এক ভয়াবহ সংকেত। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩০৬ জন মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৭৫। শুধু তাই নয়, এ সংখ্যা ইতোমধ্যেই গত পুরো বছরের রিপোর্ট হওয়া ২৩৪টি ঘটনার চেয়ে অনেক বেশি। ভুক্তভোগীদের বয়সের পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরে। ধর্ষণের শিকার হওয়া শিশুদের মধ্যে ৪৯ জনের বয়স ০ থেকে ৬ বছরের মধ্যে, ৯৪ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে এবং ১০৩ জন কিশোরী। ৬০টি ঘটনায় ভুক্তভোগীর বয়স উল্লেখ করা হয়নি। মার্চ ও এপ্রিল মাসে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে- মার্চে ১০৬টি এবং এপ্রিলে ৬৪টি। অথচ গত বছর এই দুই মাসে যথাক্রমে ২৯ ও ২৪টি ঘটনা ঘটেছিল। সাত মাসে ২৫১টি ঘটনায় মামলা হয়েছে, ফলে ৫৫টি শিশু সুবিচার থেকে বঞ্চিত হয়েছে। একই সময়ে ১২৯ জন মেয়েশিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে, যাদের মধ্যে ৩৫ জনের বয়স ০ থেকে ৬ বছর, ৫৩ জনের বয়স ৭ থেকে ১২ বছর এবং ১২ জন কিশোরী। এর মধ্যে মাত্র ৮৫টি ঘটনায় মামলা হয়েছে। ছেলেশিশুরাও এ ভয়াবহতার বাইরে নয়। সাত মাসে ৩০ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে একজনের বয়স ০ থেকে ৬ বছর, ১৭ জনের বয়স ৭ থেকে ১২ বছর এবং একজনের বয়স ১৩ থেকে ১৮ বছর। ১১টি ঘটনায় বয়স প্রকাশ করা হয়নি। এসব ঘটনার মাত্র ২০টিতে মামলা হয়েছে। একই সময়ে তিনজন ছেলে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সাত মাসে ছেলেশিশু ধর্ষণের সংখ্যা ২০২৪ সালে রিপোর্ট হওয়া মোট ৩৬টি ঘটনার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। শিশুরা অন্যান্য যৌন হয়রানিরও শিকার হয়েছে। ৪৯ জন মেয়েশিশু পথেঘাটে বখাটেদের দ্বারা উত্ত্যক্ত হয়েছে এবং ২২ জনকে শিক্ষকেরা যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রবণতা শুধু শিশুদের শারীরিক ক্ষতিই করছে না, বরং তাদের মানসিক বিকাশকেও মারাত্মকভাবে ব্যাহত করছে। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, শিশু নির্যাতন রোধে আইন থাকলেও প্রয়োগ দুর্বল। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইনি বিশেষজ্ঞ আয়েশা আক্তার বলেন, সামাজিক কুসংস্কার, পারিবারিক চাপ এবং দুর্বল আইনি প্রক্রিয়ার কারণে অনেক ঘটনা রিপোর্ট হয় না বা অমীমাংসিত থেকে যায়। তদন্তে বিলম্ব এবং পারিবারিক প্রভাব ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে। তিনি উল্লেখ করেন, নতুন অধ্যাদেশে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং তদন্ত ও মামলা নিষ্পত্তির জন্য সময়সীমা বাধ্যতামূলক করা হলেও আইনি অস্পষ্টতা, মামলার অমিল এবং বয়স-সম্পর্কিত জটিলতার কারণে যথাযথ পদক্ষেপ বাধাগ্রস্ত হচ্ছে। ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষায় পূর্ণাঙ্গ আইন না থাকায় অনেকেই অভিযোগ করতে ভয় পান। পাশাপাশি তিনি ভুক্তভোগীদের উপর পুনরায় মানসিক আঘাত এড়াতে হাই কোর্টের ‘টু-ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধকরণ সঠিকভাবে কার্যকর করার আহ্বান জানান। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, দুর্বল আইনশৃঙ্খলা ও জবাবদিহির অভাব অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। যখন আইন প্রয়োগকারী সংস্থা দুর্বল থাকে এবং শাস্তির সম্ভাবনা কম থাকে, তখন অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে। তিনি সামাজিক মূল্যবোধের অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতা, চরমপন্থী প্রভাব এবং মানসিক বিকৃতিকে এসব অপরাধ বৃদ্ধির পেছনের কারণ হিসেবে উল্লেখ করেন। মাগুরায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, মূল অপরাধীকে শাস্তি দেওয়া হলেও সহযোগীদের মুক্তি দেওয়া হয়েছে, যা বিচার ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। তিনি কার্যকর নজরদারি ও দ্রুত বিচারের ওপর জোর দেন এবং বলেন, আমরা ভিকটিমদের নিয়ে কথা বলি কিন্তু আমাদের অপরাধীদের মনস্তত্ত্বও বোঝার চেষ্টা করতে হবে। ছেলেশিশু ধর্ষণের মামলার কম রিপোর্টিং এবং নীরবতার সংস্কৃতি ভাঙার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন। তার মতে, পরিবার থেকে শুরু করে স্কুল-মাদ্রাসায় খোলামেলা আলোচনা জরুরি। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। মহল্লাভিত্তিক শিশু সুরক্ষা কমিটি কার্যকর হতে পারে। পরিবারের ভূমিকা নিয়েও বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন। ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা বলেন, নির্যাতন প্রতিরোধে পরিবারের শক্তিশালী নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে শিশুদের ব্যক্তিগত সীমারেখা ও অন্যের প্রতি সম্মান শেখানো হলে তাদের ওপর নির্যাতনের ঝুঁকি অনেকটা কমে যায়। সামাজিক বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপের আগে পরিবারের সঠিক দিকনির্দেশনাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আরও বলেন, শিশু সুরক্ষায় স্কুলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পাঠ্যক্রমে সেফটি এডুকেশন অন্তর্ভুক্ত করা উচিত। শিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণ দিতে হবে যেন তারা শিশুদের সুরক্ষায় সচেতন ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এসব বার্তা পরিবার ও সমাজে আরও জোরালোভাবে পৌঁছে দিতে হবে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। প্রয়োজন কার্যকর প্রয়োগ, দ্রুত বিচার, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা, পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা। আন্তর্জাতিক সংস্থাগুলোও বাংলাদেশে শিশু নির্যাতনের বাড়তি প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ শিশু সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তব চিত্র ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার, সমাজ, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।



আরও খবর




পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬