শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার বাইরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 ২০২৩ সালে বছর জুড়ে রাজধানীসহ সারাদেশেই ছিল ডেঙ্গু রোগের অপ্রতিরোধ্য আগ্রাসন। শহর কেন্দ্রিক মশাবাহিত এই রোগটি ইতিমধ্যে সারাদেশেই ছড়িয়ে পড়েছে।

চলতি বছরে ঢাকার বাইরের জেলা এবং উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগের ভয়াবহতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞবৃন্দ।


সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গু রোগের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে সারা বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা গেছে। গত বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেশের ইতিহাসে অতীতের সকল বছরের রেকর্ড ছাড়িয়েছে।


২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৪৯ জনের। আর শুধু ২০২৩ সালেই মারা গেছেন ১ হাজার ৭০৫ জন।  


২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৮৪৩ জন। এর মধ্যে ঢাকার মধ্যে ভর্তি রোগী ছিল ৪২২ জন এবং ঢাকার বাইরের রোগী ছিল ৪২১ জন। গত বছর একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিল নয় জন।


চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬১৬ জন এবং মারা গিয়েছেন ২১ জন। অর্থাৎ চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যু গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছেন ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাহিরে) রয়েছে ৪৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাহিরে) রয়েছেন ২১২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে ২২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে ৩২৫ জন, গাজীপুর সিটি কর্পোরেশনে তিন জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনে বাহিরে) ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনে বাহিরে) ৩০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনে বাহিরে) ৩৭ জন, রংপুর বিভাগের (সিটি কর্পোরেশনে বাহিরে) ১৩ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনে বাহিরে) ছয় জন রয়েছেন। এ তথ্য থেকে বোঝা যায় এবছর সিটি কর্পোরেশনের বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি।


চলতি বছরের ডেঙ্গুর সংক্রমণ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, এবছর ডেঙ্গুর পূর্বাভাস যদি জানতে চান, তাহলে আমরা যেটা দেখছি, বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ের তথ্য থেকে যেটা জানা যাচ্ছে, ঢাকার বাইরে কিছু কিছু জেলাতে ডেঙ্গু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় এডিস মশার ঘনত্ব আমরা বেশি পাচ্ছি। চট্টগ্রাম, বরিশাল, বরগুনা, পিরোজপুর, চাঁদপুর, এসব জেলায় এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি। যদি আমরা সঠিকভাবে আগাম ব্যবস্থা নিতে পারি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রিত পর্যায়ে থাকবে। আর যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারি, তাহলে হয়তো ঢাকার বাইরের জেলাগুলোতে এমনকি উপজেলা পর্যায়েও এবারে ডেঙ্গু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।  


তিনি আরও বলেন, দেশের কিছু উপজেলা পর্যায়ে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা দিতে পারে, বলেই মনে হচ্ছে। উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত এডিস মশার ঘনত্ব ১০ শতাংশের নিচে রয়েছে। কিন্তু এটা যখন ২০ শতাংশের উপরে ওঠে, তখন ডেঙ্গু বেড়ে যায়। এখনো তো সেভাবে বৃষ্টিপাত শুরুই হয়নি, এখনই যেহেতু ১০ শতাংশের কাছাকাছি রয়েছে, বৃষ্টিপাত বাড়লে এই ঘনত্ব ২০ শতাংশের উপরে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা আগাম সতর্ক করার চেষ্টা করছি, যেন সবাই মিলে সঠিকভাবে এডিস মশা নিয়ন্ত্রণে ব্যক্তিগত, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে কাজ করে।  


এ কীটতত্ত্ববিদ আরও বলেন, সারাদেশেই এখন বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হলে এডিস মশা বাড়বে। এডিস মশা বাড়লে ডেঙ্গু বাড়বে। বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় থাকা ছোট বড় পাত্রে যে পানি জমা হবে, সেগুলো যদি আমরা সঠিকভাবে পরিষ্কার না করি, সেসব জায়গায় এডিস মশার প্রজনন বাড়বে। এডিস মশার প্রজনন বাড়লে ডেঙ্গুও বাড়বে। এটাই স্বাভাবিক নিয়ম।


অতীতের বছরগুলোতে শহরের বাসা বাড়িতে আবাসিক ধরনের মশা (এডিস ইজিপটাই) ডেঙ্গুর সংক্রমণ ঘটালেও, বর্তমানে গ্রামাঞ্চলের বুনো মশাও (এডিস এলবোপিকটাস) ডেঙ্গুর বাহক হিসেবে কাজ করছে। গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে ডেঙ্গুর সংক্রমণ ঘটলেও যথাযথ উদ্যোগ গ্রহণ না করায় ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠেছে বলেও মত বিশেষজ্ঞদের।  


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক