শিরোনাম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

ধান ক্ষেতের ইঁদুর ও পোকা দমনে কৃষি বিভাগের নানা উদ্যোগ

প্রকাশিত:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলতি আমন মৌসুমে ধান ক্ষেতের ইঁদুর ও পোকা দমনে উপজেলা কৃষি বিভাগ নানা উদ্যোগ হাতে নিয়েছে।ইঁদুর ও পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে জনসচেতনতার লক্ষ্যে  রোপণ পরবর্তী সময়ে পরামর্শের পাশাপাশি আবহাওয়া প্রতিকূল হওয়ায় মাজরা পোকার আক্রমণ বৃদ্ধির শঙ্কায় করণীয় ঠিক করতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। এতে কৃষকেরা সচেতন হবেন এবং ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখা যাবে বলে আশা কৃষি বিভাগের। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১০হাজার ৫৪০হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। অধিকাংশ জমির দানা আসতে শুরু করেছে। এর মধ্যে টানা কয়েক দিনের ভারী বর্ষণে ফসলের আবাদ ভালো হলেও মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়ানো পোকা আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে কৃষকদের আগাম সচেতন না করলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির ব্যবস্থাপনায় উপজেলা কৃষি বিভাগ নানা কর্মসূচী হাতে নিয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নানা দিক-নির্দেশনার পাশাপাশি কৃষকদের সচেতন করতে এবং করণীয় ঠিক করতে পরামর্শ প্রদানের পাশাপাশি লিফলেট বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। পাকুন্দিয়া পৌর সভায়  নামা লক্ষিয়া গ্রামে জীবন চন্দ্র সরকার   গ্রামের কৃষক রিপন মিয়া,  নিজাম উদ্দীন , গোলাপ মিয়া ও দুলাল মিয়ার মতো অনেক কৃষক জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। তারা জানান, চলতি বছর প্রায় ৮ কাঠা জমিতে হাইব্রিড ও ব্রি ৪৯ ধানের চাষ করেছেন। অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে জমিতে ধান গাছের চারা তেমন ভালো হয়নি এখন শুরু হয়েছে মাজরা পোকার আক্রমণ। এবার যে হারে মাজরা পোকা ধরেছে আগে কখনো এমনটা দেখা যায়নি।উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষির জন্য সমৃদ্ধ এ উপজেলা। চলতি মৌসুমে এখানে আমনের ব্যাপক আবাদ হয়েছে। রোপণ পরবর্তী সময় থেকে কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। সম্প্রতি সময়ে আবহাওয়া প্রতিকূল থাকায় মাজরা পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে। এমন আশঙ্কায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের মধ্যে মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়াাে পোকা দমনে লিফলেট বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে কৃষকদের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং আগাম ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করণীয় বিষয়ে ইঁদুর নিধন কৌশল সম্বলিত লিফলেট কৃষকদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই আলম বলেন, বেশ কিছুদিন যাবত আবহাওয়া মেঘলা। এমন আবহাওয়া পোকা-মাকড়ের আক্রমণের অনুকূল পরিবেশ হিসেবে কাজ করে। তাই কৃষকেরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে পারেন এ উদ্দেশ্যেই লিফলেট সমূহ বিতরণ করা হচ্ছে। সার্বক্ষণিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি অফিসারগণ ছুটির দিনেও মাঠে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।


আরও খবর




বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের