শিরোনাম
বুধবার ১৮ নভেম্বর ২০২৬
বুধবার ১৮ নভেম্বর ২০২৬

ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী-সন্তানকে কুপিয়ে জখম: মান্দায় থানায় মামলা

প্রকাশিত:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

  মোঃইসরাফিল ইসলাম মান্দা (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর মান্দায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার স্বামী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সীমা বেগম (৩৮) বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের শীলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী জাকারিয়া (৪১) বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মামলার এজাহারে অভিযুক্তরা হলেন—শীলগ্রাম এলাকার শরিয়তুল্যা মন্ডল (৪২), মছের আলী মন্ডল (৬৫), শাহিদা বেগম (৪৮) ও মিনা বেগম (৩০)। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শরিয়তুল্যা মন্ডল দীর্ঘদিন ধরে গৃহবধূ সীমা বেগমকে বিভিন্নভাবে কুপ্রস্তাব ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে শরিয়তুল্যা মন্ডল ঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় গৃহবধূর ডাক-চিৎকার শুনে বাজার থেকে তার স্বামী জাকারিয়া ও ছেলে আবু সিয়াম (১৯) বাড়িতে ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাঠি, ধারালো হাসুয়া ও হাতুড়ি নিয়ে গৃহবধূর বাড়িতে হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হামলার সময় শরিয়তুল্যা মন্ডল ধারালো হাসুয়া দিয়ে জাকারিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। একই সময় অন্য অভিযুক্তরা জাকারিয়ার ছেলে আবু সিয়ামকে লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় গৃহবধূ সীমা বেগমকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত জাকারিয়াকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আবু সিয়ামও চিকিৎসা নিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভুক্তভোগী সীমা বেগম বলেন, ঘটনার পর স্বামীর চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় এজাহার দিতে কিছুটা সময় লেগেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয়রা বলছেন, একজন নারীকে ধর্ষণের চেষ্টা এবং পরে বাধা দেওয়ায় তার স্বামী ও সন্তানকে হামলা করে আহত করার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মান্দা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন হাবিব

পত্নীতলায় এনজিওদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বোমা সদৃশ্য বস্তু দেখতে উৎসুক জনতার ভীড়

খোশরোজ শরীফে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওষখাইন দরবার

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

ফুলের অভ্যর্থনায় সিক্ত নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

জেলা পর্যায়ে প্রতিযোগিতায়‘ক’গ্রুপে প্রথম স্থান অর্জন,ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুল

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ

মেয়ের গলায় ছুরি, বাইরে উৎকণ্ঠায় স্বজনেরা; টিন খুলে উদ্ধার বাবা-মেয়ে

গোয়াইনঘাট সীমান্তে অস্ত্র-কার্তুজসহ বিএসএফ সদস্য আটক

লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় এনজিওদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বোমা সদৃশ্য বস্তু দেখতে উৎসুক জনতার ভীড়

খোশরোজ শরীফে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওষখাইন দরবার

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

ফুলের অভ্যর্থনায় সিক্ত নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

জেলা পর্যায়ে প্রতিযোগিতায়‘ক’গ্রুপে প্রথম স্থান অর্জন,ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুল

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ