শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

ধুনটে ডাক্তার-নার্সের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ,তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও এক নার্সের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্সের সংসার ভেঙে যাওয়ার অভিযোগ তুলে অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী নার্সের সাবেক স্বামী সাজ্জাদ হোসেন শাহিন জানান, ২০১৪ সালে ধুনট উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তাসমিয়া সুলতানাকে তিনি বিয়ে করেন। ২০১৬ সালে তাসমিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে যোগ দেন। পারিবারিকভাবে তাসমিয়াকে স্বামীর পরিবার মেনে না নেওয়ায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে প্রায় ১৮ লাখ টাকা দিয়ে চার শতক জমি কিনে স্ত্রীর নামে দেন শাহিন। সেখানে বাড়ি নির্মাণ করে তারা বসবাস করতেন। তাদের সংসারে আব্দুল্লাহ নামে সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

শাহিনের অভিযোগ, একই হাসপাতালে কর্মরত চিকিৎসক সুমনুল হকের সঙ্গে তাসমিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এর জেরে গত ১৭ ফেব্রুয়ারি তাসমিয়া তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তবে তাসমিয়া এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, চিকিৎসক সুমনুল হকের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

শাহিন আরও জানান, গত ২২ আগস্ট সন্ধ্যায় তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সাবেক স্ত্রী তাসমিয়ার সঙ্গে মোবাইল ফোন নিয়ে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তিনি চিকিৎসক সুমনুল হক ও তাসমিয়ার বিরুদ্ধে সম্পর্কের অভিযোগ তুলে ধরলে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ধুনট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদলের সদস্য ও ঔষধ  ব্যবসায়ী সোহেল রানা বলেন, “হাসপাতালের ডাক্তার ও নার্সকে ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমি সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।”


তবে নার্স তাসমিয়া সুলতানা বলেন, “ডাক্তার সুমনুল স্যারের সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। একজন রোগীর চিকিৎসার বিষয়ে কয়েকদিন তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলাম। এ বিষয়টি নিয়ে আমার সাবেক স্বামী আমাকে সন্দেহ করতেন এবং বিভিন্নভাবে নির্যাতন করতেন। এ কারণে আমি তাকে তালাক দিয়েছি।”

আগেও একই ধরনের অভিযোগ উঠার দাবি


কাজিপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল মজিদ দাবি করেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার সময়ও চিকিৎসক সুমনুল হকের বিরুদ্ধে একাধিক নার্সের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছিল। তার ভাষ্য, এসব ঘটনায় তাকে শুধু শাস্তিমূলক বদলি করা হলেও বিভাগীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।


চিকিৎসক সুমনুল হকের সাবেক স্ত্রী ডা. মোমেনা পারভীন পারুল সরাসরি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে খুদে বার্তার মাধ্যমে তিনি সুমনুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেন উদ্দিন বলেন, সেখানে দায়িত্ব পালনকালে সুমনুল হকের বিরুদ্ধে সুমাইয়া নামের এক নার্সসহ আরও কয়েকজন নার্সের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। সুমাইয়াকেও ঢাকায় বদলি করা হয়েছিল বলে তিনি জানান।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক সুমনুল হক। তিনি বলেন, “এসব ঘটনার কোনো সত্যতা নেই। আমার সম্মানহানি করতে একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে।”

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আরও খবর




ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত