শিরোনাম
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

দ্রব্যমূলের পর বিদ্যুৎ: সরকার কি ঝুঁকি নিচ্ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই নীতিগত সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছেন যে, বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে। কিন্তু মুদ্রাস্ফীতির চাপে চিঁড়েচ্যাপ্টা থাকা সাধারণ মধ্যবিত্ত মানুষ এমনি অসহনীয় জীবন যাপন করছেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই মুহূর্তে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঝুঁকি সরকার কেন নিচ্ছে- সেটি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অর্থনীতির সূচকগুলোতে আবার একটা ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তাছাড়া বাংলাদেশের রপ্তানি আয় জানুয়ারি মাসে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এরকম পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কারকে গুরুত্ব দেওয়া উচিত বলে বিশ্লেষকরা মনে করেন।  


তারা মনে করেন, খেলাপি ঋণ বন্ধ, অর্থ পাচার বন্ধ এবং দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা উচিত নয়। তাছাড়া মূল্য সমন্বয়ের যে বিষয়টি বলা হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট মহল। তারা বলছেন, সমন্বয় মানে হল আন্তর্জাতিক বাজারে যখন দাম কমে, তখন তেলের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে। আবার আন্তর্জাতিক বাজারে যখন বাড়বে তখন সেটা বাড়াতে হবে। কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় কখনোই তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে না। শুধুমাত্র যখন মূল্য বৃদ্ধি হয় তখন এটির দাম বাড়িয়ে দেওয়া হয়। কদিন আগে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এখন আবার যদি বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে এটি সাধারণ মধ্যবিত্তদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে বিবেচিত হবে।   


বিভিন্ন মহল মনে করছে যে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে অনিয়ম এবং আমদানি নির্ভরতা এবং কিছু কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মুনাফা দেওয়ার প্রবণতা বিশেষ করে কুইক রেন্টাল বিদ্যুতের নামে যে স্বেচ্ছাচারিতা হচ্ছে এগুলো যদি বন্ধ করা যায় তাহলে পরে বিদ্যুৎ খাতে ভর্তুকির প্রয়োজন হয় না। কিন্তু ক্যাপাসিটি চার্জের নামে কিছু ব্যক্তির হাতে রাষ্ট্রের কোটি কোটি সম্পদ তুলে দিয়ে সাধারণ মানুষের জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা কতটুকু নৈতিক সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এসব কারণেই সাধারণ মানুষজন বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে ফুঁসে উঠতে পারে বলেও কোন কোন মহল মনে করছেন। অন্যদিকে বিএনপি সহ বিরোধী দলগুলো বিদ্যুতের মূল্য নিয়ে আন্দোলনের পরিকল্পনা তৈরি করেছে। ইতোমধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে তারা আন্দোলনে নামবে।


বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এবং এ নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে। সরকার নির্বাচনের পর একটি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। সামনে রমজান এবং গ্রীষ্মের শুরু হচ্ছে। এ সময় বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সংযোগ দিতে পারবে কিনা তা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে। রমজানে এমনিতেই দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠে। সার্বিক পরিস্থিতিতে এরকম একটি সময়ে সরকার কি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে ঝুঁকি নিচ্ছে? এই প্রশ্নটি উঠেছে।  নাকি সরকারের ভিতর কিছু লোক আছেন যারা ইচ্ছা করেই সরকারকে বিপদে ফেলতে চান। কারণ বিদ্যুতের মূল্য বৃদ্ধি এই সময় কতটা যৌক্তিক হবে এবং সরকারের জন্য কতটা নিরাপদ হবে সেই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে। কিছু মানুষ সরকার যখন একটি স্বাভাবিক অবস্থায় আছে, একটি স্বস্তিদায়ক অবস্থায় আছে তখন সরকারকে অস্থির করার দায়িত্ব নিয়েছে কিনা সেই প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে।  


আরও খবর




রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী

গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে হামলায় স্ত্রী-পুত্রসহ ৪ জন আহত

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

রায়গঞ্জে চাঁদা না পেয়ে মুরগি ব্যবসায়ীর ওপর হামলা

গাজীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক