
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যদুবাটি গ্রামের মৃত দেওয়ান আহসান আলীর ছেলে দেওয়ান মোঃ শরিফুল ইসলাম কানু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার সাথে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পত্নীতলা থানাধীন যদুবাটি গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে শরিফুল ইসলাম কানুকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




























