
শাহিন মিয়া( অষ্টগ্রাম)
১৩ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় ভেটেনারি হাসপাতালে গিয়ে দেখা যায় ,হাসপাতালে কোন ডাক্তার অথবা ভেটেনারি সার্জন নেই।জিজ্ঞাসাবাদে জানা যায়,এখানে ভেটেনারি সার্জন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দুজনই কিছুদিন আগে বদলি হয়ে গেছেন ।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত অষ্টগ্রাম প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে নেই কোন ভেটেনারি সার্জন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা শূন্যতায় ভুগছে সাধারণ জনগণ।প্রশ্ন জাগে গবাদি পশুর চিকিৎসা কে করছে ?নাকি জন ভোগান্তিতে আছে সাধারণ জনগণ।
এলাকাবাসী জানান,কৃষি প্রধান গ্রাম আমাদের এই উপজেলা অষ্টগ্রাম । কৃষির উপর নির্ভরশীল এর পরেই আমরা গরু ,মহিষ ,ছাগল ,ভেড়া,হাঁস-মুরগি ইত্যাদি পালন করে থাকে ।সরকার ভেটেনারি হাসপাতাল তৈরি করে দিয়েছেন কিন্তু এতে যদি ডাক্তার না থাকে তাহলে আমরা হাসপাতলে পশুপাখি নিয়ে এসে কি করব । যদি হাসপাতালে ডাক্তারই না থাকে তাহলে হাসপাতালের কোন প্রয়োজন নেই ।
সাধারণ জনগণ জানান,কিশোরগঞ্জ ৪ আসনের এমপি জনাব মোঃ এডভোকেট ফজলুর রহমানযাতে অষ্টগ্রাম উপজেলার প্রতি এবং ভেটেনারি হাসপাতালে ডাক্তারের ব্যবস্থা করে দেন।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করাতে তিনি বলেন আসলেই ডাক্তার শুন্য হয়ে কোন হাসপাতাল চলতে পারে না। আমি কথা বলে দ্রুত ডাক্তারের ব্যবস্থা করে দেব ।




























