শিরোনাম
পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে রাতের আধাঁরে জমির আধাপাকা ধান কেটে নিয়ে গেলো প্রতিপক্ষরা

প্রকাশিত:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে ৮০ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ভুক্তভোগী কৃষক আব্দুল বাতেন(৬০) ৮ জনকে অভিযুক্ত করে ১০/১৫ জন অজ্ঞাতনামা সহ থানায় এক অভিযোগ করেন। বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের এমনটাই জানান আব্দুল বাতেন।অভিযুক্তরা হলেন, কালিকাপুর গ্রামের মৃত হাছেন উদ্দিনের ছেলে (১) আঃ খায়ের (৬২),(২) মোঃ ফেরদৌস মিয়া (৩৫) (৩) আবুল হোসেন (৬৪). বহেরাতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে (৪) সাদেকুল ইসলাম (১৯), কালিকাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে (৫)রেজাউল (২৩), (৬) জহিরুল ইসলাম (২০), (৭) জিয়াউর রহমান (১৮), একই গ্রামের মৃত রতন মিয়ার ছেলে (৮) মফিজুল (৩৫)।অভিযোগ সূত্রে জানা যায়, নিম্ন তফসিল এ ভূমির স্বত্ববান মালিক দখলকার ছিলেন আব্দুল বাতেনের পিতা আঃ হেলিম । পরববর্তীতে আঃ হেলিমের নামে আর এস রেকর্ড হয় উক্ত ভূমির। এরপর আঃ হেলিম ৩০/০৬/১৯৮০ইং তার ছেলে আব্দুল বাতেন ও তার অপর দুই ছেলের নামে ২.৮৩ একর ভূমি ৯৬৯৩ নং সাফ কাওলা দলিলমূলে রেজিষ্ট্রী করে দেন। এর পর আব্দুল বাতেন সহ তাঁর দুই ভাইয়ের নামে বি আর এস রেকর্ড প্রস্তুত হয়। পরবর্তীতে অনলাইনের মাধ্যমে খারিজ করে এ জমি ভোগদখল করছিলেন তাঁরা। প্রতি বছরের ন্যায় এবারও ৮০ শতাংশ জমিতে হিরা -২ নামক ধান রোপন করেন তাঁরা। এ ধান ১০/১৫ দিনের ভিতর কাটার উপযোগী হইবে। এর ভিতর গত ১৮ এপ্রিল দিবাগত রাত ৩ টার দিকে অভিযুক্তরা সহ আরো ১০/১৫ জন অজ্ঞাতনামা বাঁশ, কাঁচি,রশি ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল বাতেনের জমিতে প্রবেশ করে রোপন করা আধা পাকা ধান কাটতে থাকে। ফজরের আযানের সময় এ ধান কাটার দৃশ্য দেখে কালিকাপুর গ্রামের ওয়াজ করুণী। পরে তিনি বিষয়টি রনি মিয়াকে জানায়। রনি মিয়া বিষয়টি আব্দুল বাতেনকে জানাইলে তিনি তার পরিবারের লোকজন নিয়ে জমির কাছে যেতেই অভিযুক্তরা গালমন্দ করতে থাকে এবং ধান কাটায় বাধা দিলে খুন করার হুমকি দেই। আব্দুল বাতেন মৌখিকভাবে নিষেধ করে জমির সামনে যেতে থাকলে অভিযুক্ত আব্দুল খায়েব তার হাতে থাকা চেওয়ার আব্দুল বাতেনকে মারার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। আব্দুল বাতেন সরে যাওয়ায় প্রাণে বেঁচে যাই । পরববর্তীতে অভিযুক্তরা ৮০ শতাংশ জমির ধান কেটে অভিযুক্ত আব্দুল খায়েরের বাড়িতে নিয়ে উঠায়। উক্ত ভূমিতে অনুমান ৫০ মন ধান হয়েছিলো যার মূল্য ৫০ হাজার টাকা । এই ধরণের দুঃসাহসিক ঘটনা ঘটনানোর জন্য অভিযুক্তদের বিচার দাবি করেন আব্দুল বাতেন।তফসিল খতিয়ান দাগ নং- বি আর এস -৩৮, দাগ নং- বি আর এস- ৭৪৪, বি আর এস- ৭৪৫, শ্রেনী- নামা, পরিমান - ৯১ শতাংশের কাতে ৮০ শতাংশ।এ বিষয়ে দুগাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।


আরও খবর




পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার