শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

দুর্যোগকবলিত হয়ে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঠিকানা বদলায় প্রান্তিক মানুষের, ছাড়তে হয় পুরানো ভিটে। কিন্তু শহরমুখী এসব মানুষের দুর্ভাগ্য পিছু ছাড়ে না। মেলে না নাগরিক সুযোগ-সুবিধা। উন্নয়ন সংস্থাগুলো বলছে, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু অভিঘাতগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে নিতে হবে কার্যকর নীতি।


রোজগারের এই ঢাকা শহরে নিত্যদিন কত মানুষের আসা যাওয়া। প্রান্ত থেকে কেন্দ্র, অবিরাম ছুটে চলা। এ শহর স্বপ্ন দেখায় জীবিকার। সেই টানে কারো মাথা গোজার ঠাঁই মেলে, কেউবা আকাশকেই বানিয়ে নেন ছাদ।


নগরে আসা মানুষদের একটা বড় অংশ দুর্যোগকবলিত। যাদের অধিকাংশের বসত রাজধানীর বস্তিগুলোতে।


নদী গ্রাসে ভেসে গেছে মাহমুদা আক্তারের সংসারের ভেলা। সব হারিয়ে রাজধানীতে ছোট ঘরেই এখন তিন সন্তান নিয়ে কোনোমতে চলা। একসময় গৃহকর্মীর কাজ করলেও অসুস্থতায় তাও বন্ধ হয়ে আছে। রসুইঘরে খাবারের যে জোগাড়-যন্ত্র তাতে স্পষ্ট দারিদ্র্যের ছাপ।



মাহমুদা আক্তার বলেন, 'আমার শ্বশুর বাড়ি ভাঙার পর অন্য জায়গায় গিয়ে উঠেছিলাম। কয়েক বছর পর সেটাও ভেঙে যায় তারপর আমরা ঢাকা আসি। কথা ছিল আমার জামাই ঢাকা এসে কামকাজ করবে। কিন্তু আসার পরই উনি প্যারালাইসিস হয়ে মারা যায়। আমি অনেকদিন কাজ করলাম এখন আমিও অসুস্থ।'


রাজধানীর বস্তিগুলোতে এমন হাজারও পরিবারের শেকড় ছেড়ে আসার গল্প কান পাতলেই শোনা যায়। এখানে যারা আসেন তাদের বেশিরভাগই জলবায়ু অভিবাসী। এই শহরে জলবায়ু তহবিল নিয়ে ভারি ভারি আলাপ শোনা গেলেও তাদের জীবনমানে কোনো বদল আসে না।


বস্তিতে থাকা একজন বলেন, 'বাড়িতে পানি উঠে গেলে আমার বাপ-মা সবাই বাশের ঝাড়ের মধ্যে গিয়ে উপরে ছিলাম আমরা। তখন তো নদী ভেঙে সব চলে যায়। পরে আমরা ঢাকা চলে আসি।'


বস্তিতে থাকা অন্য আরেকজন বলেন, 'এখন আমার ঘরদুয়ার নেই। আমার বোনের ঘরে একটু ঘুমাই এখন। বাচ্চাদের চলাফেরার মতো আমরা সেই পরিবেশ দিতে পারি না। যতটুকু জায়গার মধ্যে আমরা থাকি সেটা একটা গৃহবন্দির মতো থাকি।'


গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বন্যার কারণে সর্বোচ্চ ৩৪ শতাংশ মানুষ স্থানচ্যুত হয়ে শহরমুখী হন। ২৭ শতাংশ মানুষ নিঃস্ব হন নদীভাঙনে। বাস্তুচ্যুত হওয়া ৫১ শতাংশ নারী রাজধানীতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। বাকিরা যুক্ত হন গার্মেন্টস, বর্জ্য সংগ্রহকারী, দিনমজুর ও অন্যান্য কাজে।


জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ জাকির হোসেন খান বলেন, 'কেউ কিন্তু তার শিকর থেকে সরে যেতে চায় না। যখন একেবারে শেষ সীমায় এসে পৌঁছায়, তখন সে বাধ্য হয় ওই এলাকা থেকে চলে আসার জন্য। ওই এলাকা উপযোগী আমরা যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে চাই, তাহলে সে সেখানে টিকে থাকবে। সে যুদ্ধ করে হলেও টিকে থাকবে। কারণ সে জানে সেটাই তার আশ্রয়স্থল, সেটাই তার বেঁচে থাকার একমাত্র জায়গা।'


ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের প্রোগ্রাম হেড আবু সাদাত মুনীরুজ্জামান খান বলেন, 'ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট নিয়ে যে ডিস্কোর্স, এখানে কিন্তু আমাদের কোনো রোড ম্যাপ নেই। ই মানুষগুলো কি ঢাকাতেই ফাইনালি থাকবে? মার দৃষ্টিতে বিষয়টা হলো বাস্তুচ্যুতরা ঢাকায় আসা কোনো সমাধান হতে পারে না।'


গ্লোবাল রিপোর্ট অন ইন্টারন্যাল ডিসপ্লেসমেন্ট'র এক পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৮২ লাখ। যার মধ্যে পরিবেশগত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত প্রায় ২৯ লাখ মানুষ। বাংলাদেশে এই সংখ্যা ৫৫ হাজার।


অন্যদিকে অভ্যন্তরীণ স্থানচ্যুতি ঘটেছে ৩৭ লাখ মানুষের। যার মধ্যে দুর্যোগের প্রভাব পড়েছে ৩৬ লাখ মানুষের ওপর। বাংলাদেশে স্থানচ্যুতির সংখ্যা সর্বোচ্চ প্রায় ১৮ লাখ। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান, যাদের বাস্তুচ্যুতির সংখ্যা ৭ লাখ। আর ভারতে এই সংখ্যা ৫ লাখের কিছু বেশি।


উন্নয়ন সংস্থাগুলো বলছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে খাদ্যাভাব, কর্মহীনতা, স্বাস্থ্য ঝুঁকিসহ যেসব সংকট তৈরি হচ্ছে তা নিরসনে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারের নজরদারি দরকার।


আইলা, সিডর কিংবা বন্যার মতো বড় বড় দুর্যোগের পর জলবায়ু অভিবাসনের হার আশঙ্কাজনকহারে বেড়ে যায়। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়ন আর সহায়তা বাড়ানোর মাধ্যমে বাস্তুচ্যুতদের ঝুঁকি কমানো জরুরি।


ওকাপের নির্বাহী পরিচালক শাকিরুল হক বলেন, 'তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, তারা টিকে থাকার জন্য তাদের একটা নিয়মিত সাপোর্ট দরকার। অথবা তাদের অ্যাডাপটেশনের কথা যেটা বলছি, সেগুলোর জন্য একটা লং টার্ম পলিসি থাকা দরকার।'


সংকট নিরসনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সাথে খাপ খাওয়ানো ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন করতে কার্যকর নীতি, কৌশল ও অ্যাকশন প্ল্যান নির্ধারণে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬