শিরোনাম
সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

ঈদের ছুটি শেষে এসএসসি পরীক্ষা, নানামুখী চ্যালেঞ্জ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঈদের ছুটি শেষ হতেই শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। টানা ৩৮ দিনের ছুটি কাটিয়ে আগামী ৮ এপ্রিল খুলবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর দুদিন পর অর্থাৎ ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। আসন্ন এ পরীক্ষায় বসবে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী।


শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের তিন হাজার ৭৪৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ মে।



মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এপ্রিল ও মে কালবৈশাখী ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দুটি মাস। সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ মাসে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছালে বড় সংকট তৈরি হবে।


এছাড়া এপ্রিল-মে মাসে প্রচণ্ড গরম পড়ে। গ্রামের অসংখ্য পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। ফলে গরমে পরীক্ষার কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী। এটিও এবারের এসএসসি পরীক্ষায় বড় চ্যালেঞ্জ।



এর আগের বছর অর্থাৎ, ২০২৪ সালে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। আর শেষ হয়েছিল ১২ মার্চ।


অন্যদিকে, এবার ঢাকাসহ সব শিক্ষা বোর্ডে চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ নতুন কর্মকর্তা। পাবলিক পরীক্ষা পরিচালনা করার অভিজ্ঞতা নেই তাদের। প্রশ্নফাঁস রুখতে আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা রাখে, তা এবার কতটা সম্ভব হবে; সেটা নিয়েও দুশ্চিন্তায় শিক্ষা প্রশাসন।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন উপসচিব নাম প্রকাশ করে  বলেন, ‘এসএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি সভায় নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সিআর) আবরার কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। সেগুলোর মধ্যে প্রশ্নফাঁস বা প্রশ্নফাঁসের গুজব ঠেকানো, প্রাকৃতিক দুর্যোগ, নতুন কর্মকর্তাদের দিয়ে সফলভাবে পরীক্ষা পরিচালনা অন্যতম।’




তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী; বিশেষ করে পুলিশ এসএসসি পরীক্ষা ঘিরে অনেক বেশি তৎপর থাকে। র‌্যাবও সক্রিয় থাকে। এবার পরিস্থিতি ভিন্ন। পুলিশ নানামুখী সংকটের মধ্যে সময় পার করছে। তাদের পক্ষ অন্যবারের মতো ভালো সার্ভিস বা সাপোর্ট দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় সভায়।’


ঢাকাসহ সবগুলো শিক্ষা বোর্ডে চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন কর্মকর্তারা এসেছেন। তাদের দিয়ে এসএসসির মতো বড় পাবলিক পরীক্ষা সফলভাবে শেষ করাটাকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা।


বৈঠকে অংশ নেওয়া একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  বলেন, ‘এটা তো সত্য যে আমরা নতুন। অনেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এত বেশি নিগৃহীত ছিলাম, যে পাবলিক পরীক্ষা পরিচালনা থেকে শুরু করে কোনো ধরনের কাজে আমাদের সম্পৃক্ত রাখা হয়নি। হঠাৎ পরীক্ষার আগে আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। উপদেষ্টাও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’




১১টি শিক্ষা বোর্ডের সমন্বিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘এসএসসি পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষের দিকে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এখন ফেসবুকে গুজব ছড়ায় একটি চক্র। এ চক্রকে ঠেকানো বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তারা সচেতন হলে গুজব ছড়ানো চক্র কিছুই করতে পারবে না।’


জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, ‘পুলিশের পাশাপাশি এবার মাঠে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি বুঝে তারাও এসএসসি পরীক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন বলে আমরা জেনেছি। সেটা করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংকট থাকবে না।’


নতুন কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নতুন এটা মানতে আমি রাজি নয়। হয়তো তারা বোর্ডে দায়িত্ব পালন করেননি। কিন্তু তারা তো কেউ কেউ বড় বড় কলেজের অধ্যক্ষ ছিলেন। একটি কলেজ ‍যিনি ভালোভাবে চালাতে পারেন, তিনি পরীক্ষার দায়িত্বগুলোও সফলভাবে পরিচালনা করতে পারবেন।’



তবে প্রাকৃতিক দুর্যোগ হলে সংকটে পড়তে হবে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের এ সিনিয়র সচিব। তিনি বলেন, ‘এবার পরীক্ষার সময়সূচিটা কিছুটা পিছিয়ে করা হয়েছে। ফলে ঝড়-ঝঞ্চার মধ্যে পড়ে যেতে পারে। সেটা একটা ভয়। যদি তেমন ভয়ংকর কিছু হয়, সেক্ষেত্রে পরীক্ষা পেছাবে। প্রাকৃতিক দুর্যোগের ওপর তো কারও হাত নেই। সমস্যাটা হলো জুনে আবার এইচএসসি পরীক্ষা। তার আগে এসএসসি শেষ করাটা গুরুত্বপূর্ণ।’


আরও খবর




সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬