শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

একই দিনে একই স্থানে দুই গ্রুপের সমাবেশ ঘিরে অস্থিরতা-উত্তেজনা

প্রকাশিত:বুধবার ০১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ০১ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আলমগীর হোসেন 

খানসামা, দিনাজপুর প্রতিনিধি




দিনাজপুরের খানসামা উপজেলায় একই দিনে ও একই স্থানে জনসমাবেশ করার ঘোষণা দিয়ে চিঠি প্রকাশ করেছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের গ্রুপিং এবার প্রকাশ্যে রুপ নিয়েছে। ফলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে।


৩১ ডিসেম্বর উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মরিয়ম বাজারে পাল্টাপাল্টি এ সমাবেশের ডাক দিয়েছেন বিএনপির দু’টি গ্রুপ। পর্যায়ক্রমে আগামী ৩ জানুয়ারি খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট, ৬ জানুয়ারি ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজার, ৮ জানুয়ারি ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজার, ১০ জানুয়ারি গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চত্বর ও সর্বশেষ ১৪ জানুয়ারি আংগারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রোয়ার্স মার্কেটে সমাবেশের করার ঘোষণা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করছেন দুই গ্রুপ।


বর্তমানে প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত খানসামা উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী এবং আরেকটি অংশ জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী বলে জানা গেছে।


স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী জানায়, গত ২৩ ডিসেম্বর খানসামা উপজেলার তৃনমূল পর্যায়ে বিএনপি'র সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে ৬ ইউনিয়নে জনসমাবেশের ঘোষণা দিয়ে ভেন্যু ও সময়সূচি উল্লেখ করে চিঠি স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি।


এই জনসমাবেশে অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার উপস্থিত থাকবে বলে জানতে পেরে পাকেরহাটে উপজেলা বিএনপির আহ্বায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে ২৭ ডিসেম্বর সন্ধ্যায় অবস্থান করে জনসমাবেশ স্থগিত করার দাবি জানিয়ে স্লোগান ও বিক্ষোভ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি হাফিজুর রহমান সরকারের অনুসারীরা। এক পর্যায়ে নেতাকর্মীদের তোপের মুখে পড়ে কর্মসূচি স্থগিত করে চিঠি স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী। তবে হাফিজ গ্রুপের অনুসারীদের অভিযোগ উপজেলা বিএনপির কোন সভা না করেই আহ্বায়ক একক সিদ্ধান্তে একটি পক্ষকে খুশি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে তাই আমরা স্থগিতের দাবি জানিয়েছি এখানে অতিথি বিষয় নয়।


এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এই কর্মসূচি স্থগিত করলেও ৬ ইউনিয়ন বিএনপি জনসমাবেশ সফল করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করছে বলে জানা যায়। এদের অধিকাংশ সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া গ্রুপের অনুসারী বলে জানা গেছে। এই ইউনিয়ন কমিটি নিয়েও দুই গ্রুপের মধ্যে মতবিরোধ রয়েছে। এরই মাঝে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় শিল্পপতি হাফিজের অনুসারী ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ৬ ইউনিয়নে অপর গ্রুপের ঘোষিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত একই স্থানে ও একই দিনে জনসমাবেশের ডাক দেওয়া হয়। এরপর থেকেই দু-পক্ষের জনসমাবেশ ঘিরে উপজেলা জুড়ে চলছে উত্তেজনা।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই গ্রুপ তাদের নিজস্ব বিজ্ঞপ্তি ব্যবহার করে জনসমাবেশের প্রচার-প্রচারণা করছে। একই স্থানে একই দিনে সমাবেশ ঘিরে ইতিমধ্যেই ফেসবুক ও স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।


শিল্পপতি হাফিজের অনুসারী ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ বলেন, মঞ্চ তৈরিসহ সার্বিক বিষয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত সময় ও স্থানে ইনশাআল্লাহ ৬ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ সফল হবে।


সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন বলেন, আওয়ামী দু:শাসন এর বিরুদ্ধে আমরাই মাঠে ছিলাম। তাই আমরা পূর্ব নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী ৬ ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসমাবেশে করব। তবে কেউ বাধা দিতে আসলে রাজনৈতিক ভাবেই সেটা মোকাবেলা করা হবে।


উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি বলেন, উপজেলা বিএনপির পক্ষ থেকে যে প্রোগ্রাম ঘোষণা করা হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এখন কোন প্রোগ্রাম নাই। আমাকে না জানিয়ে দুই গ্রুপ একই ভেন্যুতে একই দিনে প্রোগ্রাম করার ঘোষণা দিয়েছে এটা মোটেও কাম্য নয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে কেউ দলের সুনাম ক্ষুণ্ণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকমান্ডকে অবহিত করা হবে।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত