শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

এসেছে শীত, বাড়ছে শীতবস্ত্র বেচাকেনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাদুর শহরে শীত এসেছে তার চিরচেনা স্নিগ্ধ রূপ নিয়ে। কুয়াশার চাদরে মোড়া সকালের অলিগলিতে লেপ-তোষকের উষ্ণতা আর পিঠার মিষ্টি গন্ধ। সকাল বেলার আলো ম্লান হয়ে উঠেছে, বিকেলের রোদ পিছু হটছে দ্রুত। ছাদে শুকাতে দেয়া কাপড়গুলো যেন বলছে তোমাদের গায়ে লাগার সময় হয়ে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছর শীত কিছুটা মৃদু হলেও কোল্ড ওয়েভের কারণে বেশি শীত অনুভিত হতে পারে। এই ঋতু ঘীরে রাজধানীতে বাড়ছে শীতবস্ত্র কেনাবেচা।


কুয়াশাচ্ছন্ন ভোরে বুড়িগঙ্গার পাড় যেন এক মায়াবী চিত্রকর্ম হয়ে যায়। শীতের শিশিরে ভেজা পথঘাট, প্রকৃতি যেন আরো কিছুক্ষণ ঘুমোতে চায়। শহরের আকাশজুড়ে কুয়াশার ধূসর চাদর, আর গাছে গাছে শিশিরবিন্দু।


হেমন্তের শীতের এই আগমনি বার্তায় চায়ের দোকানে ধোঁয়া ওঠা কাপে শুরু হয় ঢাকার ব্যস্ত দিন। বন্ধুদের আড্ডায় যোগ হয় শীতের গল্প।


শহরের ভোরে জমে থাকা শিশিরের মতোই ধীরে ধীরে শীতের অস্তিত্ব বাড়ছে। লেপ-তোষকের দোকানগুলো এখন শিল্পীর ক্যানভাস। ভেতরে তুলোর স্তর বসিয়ে কারিগররা শীতকে বন্দি করে রাখার প্রস্তুতি নিচ্ছেন। লেপের প্রতিটা সেলাইরে ফোর যেন উষ্ণতার গল্প বলে।


একজন লেপের কারিগর বলেন, 'এটা হচ্ছে সিজনাল ব্যবসা। শীতে বেশি হয় আর গরমের মধ্যে কম হয়। আগে লেপটা বেশি চলতো। এখন কম্বল কমফোর্ট আসাতে লেপটা কম চলে।'


শীতবস্ত্রের দোকানে কেবল কাপড় নয়, জমা থাকে মানুষের শীতের স্বপ্ন। নতুন জ্যাকেট আর রঙিন মাফলারে শহরের মানুষ শীতকে আলিঙ্গনের প্রস্তুতি নিচ্ছে।


একজন ক্রেতা বলেন, 'হালকা শীত পড়ছে। তো সেজন্য হালকা পোশাকই কিনছি। যখন শীতটা বেশি পড়বে তখন একটু ভারি পোশাক নেয়া যাবে।'


শীতের সাথে শহরের প্রিয় খাবারগুলোর সম্পর্ক অনেকটা কবিতার মতো যার প্রতিটা স্তবকেই খাদ্যের স্বাদ । রাজধানীর রাস্তার ধারে চিতই, পাটিসাপটা আর ধোঁয়া ওঠা ভাপা পিঠার গন্ধ যেন শীতের রূপ আও বাড়িয়ে দেয়।


পিঠা খেতে আসা একজন বলেন, 'গ্রামে যেটা অ্যাভেইলেবল পাওয়া যায় ঢাকা শহরে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। শীতের সময়ই শুধু পাওয়া যায়।'


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এ বছর ঢাকায় শীতের তীব্রতা তুলনামূলক মৃদু হলেও কোল্ড ওয়েভের কারণে বেশি শীত অনুভিত হতে পারে । ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময় সবচেয়ে ঠান্ডা থাকবে।


আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম কামরুল হাসান বলেন, 'কোল্ড ওয়েভের ব্যাপারটা আসলে মানুষের অনুভূতি বিবেচনা করলে কিন্তু এবার ঠান্ডার অনুভূতিটা অনেক বাড়বে। এবার আশঙ্কা করছি যে জানুয়ারি মাসে কুয়াশার পরিমাণটা বাড়তে পারে।'


আগমনি শীতের ঠান্ডা শহুরে জীবনে আনে এক নস্টালজিক অনুভূতি। পুরনো শাল, কিংবা নতুন সোয়েটার, সকালের সোনা রোদে ব্যাডমিন্টন খেলা আর সন্ধ্যায় গানের আড্ডা শহরের ছন্দকে নতুন রূপ দেয়। তাইতো শীত কেবল একটি ঋতু নয়, জীবনের হাজারও স্মৃতিমাখা গল্পের একটি অনন্য অধ্যায়। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬